সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়াল, সিনেমার শুটিং ফ্লোরে কত কাণ্ডই না ঘটে যায়। তা বলে গাঁটছড়া ধারাবাহিকের শুটিং ফ্লোরে যা ঘটল তা দেখে হতবাক সবাই! আর তা ঘটালেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ‘গাঁটছড়া’র ফ্লোর থেকে অনিন্দ্য ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন। যেখানে দেখা যাচ্ছে, হস্তমৈথুনের কায়দায় অনিন্দ্যর হাতের চলন। অনিন্দ্যর কাণ্ড দেখে তো চক্ষু চড়ক গাছ সবার। শুটিং ফ্লোরে এমনটা কেউ করে নাকি। তবে ভুল ভাঙল ভিডিও এগোতেই। দেখা গেল অনিন্দ্য ফোন পরিষ্কার করছিলেন। কিন্তু এই ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনের একাংশ তো বলেই ফেললেন গাঁটছড়ায় এসব দেখানোই বাকি। এমনকী, অনেকে লিখলেন, টিআরপি বাড়ানোর জন্য এসব কাণ্ড মোটেই উচিত নয়।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘বিহু বিহারের উৎসব’, হেমার টুইটে ক্ষুব্ধ অসম, ভুল বুঝে চাইলেন ক্ষমা]
তবে অনিন্দ্য় স্পষ্ট জানিয়েছেন, এ সবই একেবারেই রসিকতা। শুটিং ফ্লোরে কাজের ফাঁকে এসব না করলে কাজে মন বসবে কী করে! অনিন্দ্য শেয়ার করেছেন শুটিং ফ্লোরে আরও নানা কীর্তির ভিডিও।
[আরও পড়ুন: ‘প্লিজ বাবা আবার জন্ম নিও না…’, কাতর অনুরোধ সতীশ কৌশিকের ১০ বছরের মেয়ের ]
সর্বশেষ খবর
-
টালা প্রত্যয়ে সাফাই অভিযানে বদলে গেল কমিটি! পুজোর দায়িত্বে কোন শিল্পী?
-
মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ! এফআইআরের পথে শহিদ বিশ্বনাথ রায়ের পরিবার
-
দল বদলে রাজনৈতিক কেরিয়ারে ধাক্কা! এবার ভালোবাসার জায়গায় ফিরবেন প্রতীক উর?
-
‘ওকে আমৃত্যু আগলে রাখব’, শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন রাঘব?
-
উত্তরপ্রদেশে মাংস প্রক্রিয়াকরণ কারখানায় অ্যামোনিয়া লিক, বিষাক্ত গ্যাসে অসুস্থ ১৪ মহিলা কর্মী