Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
Anirban Chakraborty

পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন অনির্বাণ-অরুণিমা, পাভেলের ‘পরাণ যাহা চায়’ ছবিতে রয়েছে আরও চমক

প্রকাশ্যে এসেছে এই ছবিতে অরুণিমা ও অনির্বাণের লুক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৪, ২০:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৪, ২০:০২

options
link
পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন অনির্বাণ-অরুণিমা, পাভেলের ‘পরাণ যাহা চায়’ ছবিতে রয়েছে আরও চমক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক পাভেলের ছবিতে এবার বড় চমক। এই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন অরুণিমা ঘোষ ও অনির্বাণ চক্রবর্তী। ছবির নাম ‘পরাণ যাহা চায়’ তবে শুধু  জুটিতে চমক নয়, অন্যান্য স্টারকাস্টেও রীতিমতো দর্শকদের সারপ্রাইজ দিতে চলেছেন পাভেল। কে কে রয়েছেন? সে গল্পে না হয়, পরে আসা যাক। বরং জেনে নেওয়া যাক পাভেলের এই নতুন ছবির গল্পটি কেমন।

‘পরাণ যাহা চায়’ ছবির গল্পে রয়েছে নানা টুইস্ট। সেই আভাস পরিচালক অবশ্য দিয়েছেন। গল্পটি মূলত, বাবা ছেলের সম্পর্ক নিয়ে। আর রয়েছে একটি অভিনব সংস্থা যার নাম ‘ভিক্টোরিয়া’। এই সংস্থারই কর্ণধার হলেন অনির্বাণ ও অরুণিমা। তাঁদের চরিত্রে নাম ভিক্টর ও রিয়া। দুইয়ে মিলিয়ে সংস্থার নাম ‘ভিক্টোরিয়া’। কী কাজ এই সংস্থার? সেখানেই রয়েছে অভিনবত্ব। এর বেশি গল্প কিন্তু ফাঁস করতে চায়নি ছবির টিম।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রথমবার রুক্মিণীর বাবার সঙ্গে দেখা, নিজের পরিচয় কীভাবে দিলেন দেব? ভাইরাল ভিডিও]

সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবিতে অরুণিমা ও অনির্বাণের লুক। প্রথম ঝলকেই কিন্তু নজর কেড়েছে এই জুটি।

পাভেলের এই ছবিতে অরুণিমা ও অনির্বাণ ছাড়াও রয়েছেন, পরাণ বন্দ্যোপাধ্য়ায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, শুভ্রজিৎ দত্ত, অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্যর মতো অভিনেতারা। ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলের চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। আর শুভ্রজিৎ দত্ত অভিনয় করছেন পরাণের ইয়ং বয়সের চরিত্রে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Camellia Productions Pvt. Ltd. (@camelliafilmsnow)

 

[আরও পড়ুন: সাদা পরেই ভোট দিচ্ছেন তারকারা, গণতন্ত্রের উৎসবেও কি সেট হল নতুন ফ্যাশন ট্রেন্ড?]

 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.