অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande), টেলিদুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ। ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের মাধ্যমে লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। এই মুহূর্তে রান্নার জনপ্রিয় শো ‘লাফটার শেফস ৩’এ অংশ নিয়েছেন অঙ্কিতা। সঙ্গে রয়েছেন অভিনেত্রীর স্বামী ভিকি জেইন। সাম্প্রতিক অতীতে ‘বিগ বস’, ‘লাফটার শেফস’য়ের মতো রিয়্যালিটি শোয়ের মঞ্চে ফাঁস হয়েছে ব্যক্তিগতজীবনের নানা কাহিনী। ফের চর্চায় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের গর্ভবতী হওয়ার গুঞ্জন। বিয়ের পাঁচ বছর পর দুই থেকে তিন হচ্ছেন সেলেব দম্পতি?
সোশাল মিডিয়ায় ভিকি অঙ্কিতার দুএকটি ভিডিও ঘিরেই ভিকি ঘরনির অন্তঃসত্ত্বা জল্পনা। নেটাগরিকদের একাংশের দাবি, ভাইরাল হওয়া ভিডিওগুলিতে উঁকি মারছে অঙ্কিতার বেবি বাম্প!সেলেব পাপারাজ্জি ভিরাল ভায়ানি তাঁর ইনস্টা হ্যান্ডেলে তারকা দম্পতির ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে, আকাশি নীল পোশাকে ভিকির সামনে দাঁড়িয়ে অঙ্কিতা, আর কোমরে হাত দিয়ে স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি।
আরও পড়ুন:
View this post on Instagram
কয়েক সেকেণ্ডের এই ভিডিও ঘিরেই অঙ্কিতার অন্তঃসত্ত্বা নিয়ে নেটভুবনে জোর চর্চা। এক নেটিজেন প্রবল উৎসাহের সঙ্গে লিখেছেন, ‘তিনি কী সত্যিই গর্ভবতী?’ অপর এক নেটাগরিকেরও একই প্রশ্ন, ‘প্রেগন্যান্ট?’ সোশাল মিডিয়ায় ভাইরাল আরও একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে গাড়ি থেকে হাত ধরে অঙ্কিতাকে নামতে সাহায্য করছেন ভিকি।
View this post on Instagram
নেটিজেনদের দাবি, অভিনেত্রী নাকি গাড়ি থেকে নামার সময় বেশ সতর্ক ছিলেন। এরপরই গর্ভধারণের জল্পনা আরও জোরাল হয়েছে। যদিও অন্তঃসত্ত্বা চর্চার মাঝে এখনও ভিকি বা অঙ্কিতা কেউই কোনও প্রতিক্রিয়া দেননি। উল্লেখ্য, এর আগেও একাধিকবার অঙ্কিতার গর্ভধারণ নিয়ে এমন জল্পনায় সরগরম হয়েছে নেটভুবন।
ফের চর্চায় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের গর্ভবতী হওয়ার গুঞ্জন। সোশাল মিডিয়ায় ভিকি অঙ্কিতার দুএকটি ভিডিও ঘিরেই ভিকি ঘরনির অন্তঃসত্ত্বা জল্পনা। নেটাগরিকদের একাংশের দাবি, ভাইরাল হওয়া ভিডিওগুলিতে উঁকি মারছে অঙ্কিতার বেবি বাম্প!
২০২৫ সালের জুন মাসে ভাইরাল হয়েছিল ‘লাফটার শেফস সিজন ২’এর প্রোমো। সেখানে দেখা গিয়েছিল, ক্রুষ্না অভিষেক অঙ্কিতার হাত থেকে মজা করে একটি জিনিস ছিনিয়ে নিয়েছেন। তারপর সেটি নেওয়ার জন্য তাঁর পিছনে অঙ্কিতা প্রাণপনে ছুটছেন। কিছুক্ষণ পর হাপিয়ে গিয়ে অঙ্কিতা বলে ওঠেন, ‘আমি অন্তঃসত্ত্বা’। এরপরই অভিনেত্রীর প্রেগন্যান্সি নিয়ে চর্চা তুঙ্গে। পরে অবশ্য বোঝা যায় সেটি ছিল নিছকই শোয়ের অংশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘অভিমান’-এর টিজারে ছেলেকে চিনতেই পারেননি বিশ্বজিৎ! সোশাল মিডিয়ায় বাবাকে কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
‘শরণার্থীদের তাড়াও’, আইএসের ধাঁচে হামলা ঘিরে অগ্নিগর্ভ আয়ারল্যান্ড, বিক্ষোভ গোটা ব্রিটেনে
-
বাড়ি দখলের মামলায় বাবার পক্ষে রায়, আদালত থেকে ফেরার পথে বৃদ্ধকে কুপিয়ে খুন ‘গুণধর’ ছেলের!
-
নিরাপত্তা প্রত্যাহার করেছে বিজেপি সরকার, প্রাণভয়ে বন্দুক নিয়ে ঘুরছেন বিজেপি সাংসদ
-
ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন কে? বিশ্বকাপে নামার আগে ভবিষ্যদ্বাণী মার্টিনেজের