Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৬ জুন ২০২৬
Ankita Lokhande-Vicky Jain

মন্দ লোকের কথায় পাত্তা নয়! বিবাহবার্ষিকীতে দাম্পত্যযাপন নিয়ে আদুরে পোস্ট অঙ্কিতা-ভিকির

আজ ভিকি-অঙ্কিতার বিয়ের জন্মদিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৫, ১৮:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৫, ১৮:২৪

options
link
মন্দ লোকের কথায় পাত্তা নয়! বিবাহবার্ষিকীতে দাম্পত্যযাপন নিয়ে আদুরে পোস্ট অঙ্কিতা-ভিকির zoom
ছবি: ইনস্টাগ্রাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে এবং তার স্বামী ভিকি জৈন। জীবনের নানা ওঠাপড়া, ভাঙা-গড়া পেরিয়ে চার বছর আগে ভিকির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অঙ্কিতা। আজ সেই বিয়েরই জন্মদিন।

বেশ কিছু বছর আগে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ‘বিগ বস’ শোয়ের হাত ধরে বারবার চর্চায় উঠে এসেছে অঙ্কিতা ও ভিকির দাম্পত্য। কিন্তু সেইসব জটিলতা কাটিয়ে ফের সুখী দাম্পত্যযাপনে ফিরেছেন তাঁরা। এদিন তারই ঝলক দেখা গেল তাঁদের সোশাল মিডিয়ায় চোখ রাখতেই। ভিকির সঙ্গে  একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে একটি পেল্লাই মাপের কেক কেটে, নাচে-গানে জমজমাট করে তোলেন নিজেদের বিশেষ দিন। ক্যাপশনে লেখেন, ‘আমাদের একসঙ্গে চার বছর। একসঙ্গে বেড়ে ওঠার, ওঠাপড়ার, ভালোবাসার। আমরা একে অপরকে সবসময় শক্তি জুগিয়েছি। পাশে থেকেছি।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankita Lokhande jain (@lokhandeankita)

অঙ্কিতা আরও লেখেন, ‘আমরা একসঙ্গে বন্ধুত্ব এবং ভালোবাসাকে উদযাপন করেছি। ধৈর্য, ভালোবাসাকে পাথেয় করে আমরা এগিয়ে গিয়েছি। এবং আমাদের একসঙ্গে পথ চলার চার বছর বলতে আমরা এটাই বুঝি। আরও অনেকটা পথ দু’জনকে একসঙ্গে চলতে হবে।’ এই পোস্টে অঙ্কিতা তাঁদের দু’জনের মধ্যেকার ভালোবাসা এককথায় তুলে ধরেছেন। শুধু তাই নয়, একইসঙ্গে এই পোস্টে উপচে পড়েছে অনুরাগীদের কমেন্ট। তাঁরা প্রত্যেকেই অঙ্কিতা ও ভিকিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, ‘আগামীর পথ চলা আরও শুভ হোক।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.