Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Ankush

শুটিং ফ্লোরে গুরুতর আহত অঙ্কুশ, বছরের শুরুতেই দুশ্চিন্তায় মাথায় হাত অভিনেতার!

কেমন আছেন অভিনেতা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০২৪, ১২:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০২৪, ১২:৩৪

options
link
শুটিং ফ্লোরে গুরুতর আহত অঙ্কুশ, বছরের শুরুতেই দুশ্চিন্তায় মাথায় হাত অভিনেতার! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কী কাণ্ড! বছরের শুরুতেই কীসব ঘটিয়ে ফেললেন অঙ্কুশ! এখন কী আর কম্ম। মাথায় হাত দিয়ে শুধুই দুশ্চিন্তা।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বছর শেষে ইনস্টাগ্রামের পাতায় একটা ছবি পোস্ট করলেন অঙ্কুশ। ছবিতে দেখা গেল তাঁর ডান পায়ে ‘নি ক্যাপ’ লাগানো রয়েছে। সেই ছবি পোস্ট করেই অঙ্কুশ লিখলেন, ”নতুন বছরটা মনে হয় আমার এমনভাবেই কাটবে। দেখুন, মির্জার জন্য স্টান্ট করতে গিয়ে কীরকম চোট পেলাম। অসহ্য ব্যথা। তবুও এই বছরটা আমার চ্যালেঞ্জে ভরা। এই বছরটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

Advertisement

[আরও পড়ুন: রাতবিরেতে গাড়ির ভিতর প্রেমিকার সঙ্গে ধরা পড়লেন ইব্রাহিম! ক্যামেরা দেখেই মুখ লুকোলেন সইফপুত্র]

জানা গিয়েছে, কেবলের সাহায্যে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে মালাইচাকিতে চোট পেয়েছেন অঙ্কুশ। আপাতত, কয়েকদিন খুব সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

আগুনের মাঝে, সিগারেটের ধুয়ো উড়িয়ে জবরদস্ত এন্ট্রি নিলেন অঙ্কুশ। চোখে মুখে বদলা। আর মুখে একটাই সংলাপ… নাম নয়, ইজ্জত চাই। ঠিক এইভাবেই মির্জা ছবির ঝলক প্রকাশ্যে এনেছিলেন অঙ্কুশ। অঙ্কুশের এই ছবি যে একেবারে হটকে হতে চলেছে তার ইঙ্গিত বার বার দিয়েছেন টলিউডের হার্টথ্রব।

[আরও পড়ুন: হৃতিক-দীপিকার ‘ফাইটার’ কত ঘণ্টার সিনেমা জানেন? শুনলে অবাক হবেন!]

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি বর্তমানে প্রযোজনাতেও হাত পাকাচ্ছেন অঙ্কুশ হাজরা। গতবছর ১৫ আগস্টই নিজের প্রযোজনার প্রথম ছবির ঘোষণা করেন অভিনেতা। সেই ছবির মুক্তি নিয়ে বেশ জলঘোলা হয়েছে। সহ-প্রযোজনা সংস্থার সঙ্গে মতপার্থক্যের জেরে ‘মির্জা’ সিনেমার মুক্তি সাময়িকভাবে পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন অঙ্কুশ। পরে সিদ্ধান্ত নেন একাই প্রযোজনা করবেন। অফিশিয়ালি সেকথা জানিয়েও দিয়েছিলেন তিনি। 

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.