Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Anurag Kashyap Payal Ghosh Kangana Ranaut

যৌন হেনস্তার চেষ্টা অনুরাগ কাশ্যপের! বিস্ফোরক টুইটে মোদির সাহায্য চাইলেন অভিনেত্রী পায়েল

#MeToo ব্যবহার করে অনুরাগের গ্রেপ্তারির দাবিতে সরব কঙ্গনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২০, ০৮:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২০, ০৮:৫৬

options
link
যৌন হেনস্তার চেষ্টা অনুরাগ কাশ্যপের! বিস্ফোরক টুইটে মোদির সাহায্য চাইলেন অভিনেত্রী পায়েল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুললেন অভিনেত্রী পায়েল ঘোষ। তাঁর সঙ্গে গলা মেলালেন কঙ্গনা রানাউত। পায়েল শনিবার রাতে টুইট করেন, “অনুরাগ কাশ্যপ খুব খারাপভাবে, জোর করে আমার সঙ্গে যৌন সম্পর্ক করতে চেয়েছে। নরেন্দ্র মোদিজি (Narendra Modi), দয়া করে কিছু করুন। লোকে জানতে পারুক শিল্পী সত্ত্বার আড়ালে কোন রাক্ষস লুকিয়ে। জানি আমার ক্ষতি হতে পারে। আমার নিরাপত্তার ঝুঁকি আছে। প্লিজ সাহায্য করুন!” 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

অভিনেত্রী পায়েল  ঘোষের (Payal Ghosh) টুইট শেয়ার করে কঙ্গনা ‘মি টু’ হ্যাশট্যাগ ব্যবহার করে অনুরাগের গ্রেপ্তারির দাবি তুলেছেন।

[আরও পড়ুন: ডিজাইনার শর্বরী দত্তর মৃত্যুতে কোনও অসঙ্গতি পেলেন না ফরেনসিক বিশেষজ্ঞরা]

পায়েলের টুইট ভাইরাল হওয়ামাত্রই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা। পরিচালকের গ্রেপ্তারির দাবিতে সরব তাঁরা। পালটা টুইট করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপও। মুখ বন্ধ করাতেই পায়েল এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন বলেই দাবি তাঁর।

[আরও পড়ুন: ‘ও তো নিজেই গাঁজা সেবন করত!’, বিজেপি সাংসদ রবি কিষেণকে নিয়ে বোমা ফাটালেন অনুরাগ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.