Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
অনুষ্কা

‘সুই ধাগা’র শুটিংয়ে আচমকা মেজাজ হারালেন অনুষ্কা

কিন্তু কেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০১৯, ১৪:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০১৯, ১৪:০৭

options
link
‘সুই ধাগা’র শুটিংয়ে আচমকা মেজাজ হারালেন অনুষ্কা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যালবার্ট পিন্টো রাগ কেন করতেন? এ প্রশ্নের উত্তর আজও মেলেনি। তবে মেজাজে বিরাটের চেয়ে কিছু কম যান না তাঁর বেটার হাফও। আর তাঁর রাগ হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। ‘সুই ধাগা’র সেটে তাঁর সঙ্গে যা হল, তাতে যে কোনও মানুষেরই রেগে যাওয়ার কথা। তবে শরীরে পাঞ্জাবি রক্ত। তাই অন্যায়কে কোনওদিন মেনে নেননি অনুষ্কা শর্মা। এবারেও নিলেন না।

[OMG! আইপিএলের উদ্বোধনে ১৫ মিনিটের পারফরম্যান্সের জন্য এত টাকা নিচ্ছেন রণবীর!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনাটি ঘটেছে ‘সুই ধাগা’র সেটে। গাজিয়াবাদে শুটিং চলছিল যশ রাজ ফিল্মসের এই ছবির। প্রচুর লোকের ভিড় জমেছিল আউটডোর শুটিংয়ে। প্রিয় নায়ক-নায়িকাকে দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ভিড়ের চাপ সামলানো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল নিরাপত্তারক্ষীদের পক্ষে। এর মধ্যেই শুটিং চালিয়ে যাচ্ছিলেন বরুণ-অনুষ্কা। আচমকা ভিড়ের মধ্যে থেকে এক দর্শক নায়িকার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন। কথাটি কানে যায় অনুষ্কার। সঙ্গে সঙ্গে প্রতিবাদে গর্জে ওঠেন নায়িকা। ভিড়ের মধ্যেও অভিযুক্তকে চিহ্নিত করেন। তাকে ওই ধরনের মন্তব্যের জন্য একহাত নেন। পরে অবশ্য ভালভাবেই শুটিং সম্পন্ন করেন নায়িকা।

 

#Repost @varundvn #OnLocation @anushkasharma #instastory #suidhaaga

A post shared by Sui Dhaaga (@suidhaagafilm) on

[এ কী চেহারা! ‘হাড় জিরজিরে’ করিনাকে দেখে আঁতকে উঠলেন নেটিজেনরা]

পরিচালক শরৎ কাটারিয়ার এ ছবিতে বরুণ ধাওয়ান-অনুষ্কা শর্মা দু’জনকেই একেবারে ডিগ্ল্যাম লুকে দেখা যাচ্ছে। ছবির জন্য গোঁফ রেখেছেন বরুণ। আর অনুষ্কাকে দেখা যাচ্ছে সাধারণ সিল্কের শাড়িতে। দু’জনেই যেন নয়ের দশকের স্মৃতি ফিরিয়ে আনতে চলেছেন পর্দায়। তবে স্থান-কাল-পাত্র যেমনই হোক অন্যায়ের প্রতিবাদ যে অনুষ্কা সব জায়গাতে এভাবেই করে থাকেন, এ কথা বি-টাউনে অন্তত অনেকেই জানেন। আর নুসকির এই গুণেই তো মুগ্ধ বিরাট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[‘শুবাইট’ মুক্তির কাতর আরজি অমিতাভের, বাড়ি বিক্রি করতেও প্রস্তুত সুজিত]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.