সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ অপর্ণা সেন। উঠতে পারছেন না বিছানা থেকে! উঠলেই মাথা ঘোরাচ্ছে। গায়ে জ্বর! কী হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রীর?
শনিবার ছিল ওয়েস্ট বেঙ্গল মোশন পিচকার আর্টিস্ট ফোরাম-এর জন্মদিন। ২৫ বছর পূর্তিতে দক্ষিণ কলকাতার এক ক্লাবে আয়োজন করা হয় ঘরোয়া অনুষ্ঠানের। সেখানে ইন্ডাস্ট্রির দুই প্রজন্মের একাধিক তারকামুখও উপস্থিত ছিলেন। তবে দেখা গেল না অপর্ণা সেনকে। সেখানেই অভিনেত্রীর অসুস্থতার খবর জানালেন শঙ্কর চক্রবর্তী।
[আরও পড়ুন: পুরুষতান্ত্রিক নিয়ম ভেঙে বাবার মৃতদেহ কাঁধে অঙ্কিতা লোখান্ডে, কান্নায় ভেঙে পড়লেন নায়িকা]
অভিনেতা জানালেন, কেন আর্টিস্ট ফোরামের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি অপর্ণা সেন, সেই কারণ তাঁকে মেসেজ করে জানিয়েছেন অভিনেত্রী। ভাইরাল জ্বরে ভুগছেন অপর্ণা সেন। বিছানা থেকে উঠলেই মাথা ঘোরাচ্ছে। রক্তচ্চাপের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরোপুরি বিশ্রামে রয়েছেন অভিনেত্রী। অপর্ণা সেনকে আরও দিন কয়েক বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার। আর সেই কারণেই শনিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি অভিনেত্রী। সবে ফোরামের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত দিন কয়েক আগেই বাংলার ভোট হিংসা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন ‘পরিবর্তনের পোস্টার গার্ল’। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, “তিন বছর ধরে এই অত্যাচার চলছে।”
[আরও পড়ুন: ন্দুত্ববাদীদের হুংকারকে ‘বুড়ো আঙুল’! অক্ষয় বলছেন, ‘প্রতিটা স্কুলে OMG 2 দেখানো উচিত’]
সর্বশেষ খবর
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য