Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Arbaaz Khan

ইফতার পার্টির ভিড়ে চিড়ে চ্যাপ্টা নতুন বউ সুরা! স্ত্রীকে বাঁচাতে রুদ্রমূর্তি আরবাজ খানের

সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৪, ১৫:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৪, ১৫:৩৪

options
link
ইফতার পার্টির ভিড়ে চিড়ে চ্যাপ্টা নতুন বউ সুরা! স্ত্রীকে বাঁচাতে রুদ্রমূর্তি আরবাজ খানের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বউ সুরাকে যেন একটু বেশিই আগলে রাখছেন আরবাজ খান। আর তাই তো সুরা একটু চোখের থেকে দূরে গেলেই, আরবাজের চোখমুখ জুড়ে টেনশনের ছাপ। সম্প্রতি ইফতার পার্টিতেও ঘটল এমনই কাণ্ড!

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। মঙ্গলবার মুম্বইয়ের এক ইফতার পার্টিতে অংশ নিয়েছিলেন সুরা খান ও আরবাজ খান। সেখানেই ঘটল গণ্ডগোল। ইফতার পার্টি সেরে রেস্তরাঁর বাইরে বের হতেই আরবাজ ও সুরাকে ছেঁকে ধরল অগুন্তি মানুষ। ভিড়ের মধ্যে সুরার অবস্থা একেবারেই নাজেহাল। রীতিমতো ভিড়ের চাপে চিড়ে চ্য়াপ্টা হয়ে যাচ্ছিলেন সুরা। ঠিক এই সময়ই ভিড় সরাতে হুঙ্কার ছাড়লেন আরবাজ। স্ত্রীকে বাঁচাতে রুদ্রমূর্তি ধারন করলেন সলমনের ভাই। তার পরই ধীরে ধীরে ভিড় সরে যায়। আর প্রাণে বাঁচেন আরবাজের বর্তমান স্ত্রী সুরা। তবে সুরাকে প্রাণের চেয়ে ভালোবাসলেও, প্রাক্তন স্ত্রী মালাইকাকে ভোলেননি আরবাজ। সম্প্রতি প্রাক্তন স্বামী আরবাজ এবং তাঁর নতুন স্ত্রী সুরা খানের সঙ্গে দেখা গিয়েছে মালাইকাকে।

Advertisement

[আরও পড়ুন: সাইবার ক্রাইমের শিকার স্বস্তিকা! বিবৃতি জারি করে সতর্কবার্তা অভিনেত্রীর ]

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

জানা গিয়েছে, ছেলে আরহানের জন্যই একত্রিত হয়েছিলেন তাঁরা। ডাম্ব বিরিয়ানি নামে এক পডকাস্ট চ্যানেল শুরু করতে চলেছেন আরবাজ-মালাইকার বড় পুত্র। তারই উদ্বোধনী উপলক্ষে এই পারিবারিক নৈশভোজের আয়োজন। নাতির কেরিয়ারের নতুন ইনিংসে আশীর্বাদ করতে পৌঁছেছিলেন সলমন-আরবাজের বাবা সেলিম খানও। মা জয়িস পলিকার্পকে নিয়ে গিয়েছিলেন মালাইকা। তাহলে কি আরবাজের নতুন বিয়ের পর মান-অভিমান মিটে ‘খানদানে’ নতুন সমীকরণ? সেই উত্তর অধরা থাকলেও সপ্তাহান্তের নৈশভোজে যে সকলেই মেতে উঠেছিলেন, তা বেশ বোঝা যাচ্ছে।

[আরও পড়ুন: ছাগলের সঙ্গে অভিনেতা পৃথ্বীরাজের অন্তরঙ্গ দৃশ্য! কী বললেন ‘আদুজিবীথাম’ ছবির পরিচালক?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.