সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরিজিৎ সিংয়ের কনসার্ট মানেই চমক। স্টেজে উঠলে অনুরাগীদের সারপ্রাইজ দিতে যেন সব সময়ই তৈরি অরিজিৎ। তবে গায়ক এবার যেটা করলেন, তা দেখে একেবারে তাজ্জব ভক্তরা।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি সোশাল মিডিয়ায় অরিজিতের একটি কনসার্টের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, গান গাইতে গাইতেই হঠাৎ নেল কাটার দিয়ে নখ কাটতে শুরু করলেন অরিজিৎ। গায়কের এমন কাণ্ড দেখে তাজ্জব অনুরাগীরা। তা হঠাৎ স্টেজে দাঁড়িয়ে নখ কাটলেন কেন অরিজিৎ?
জানা গিয়েছে, গিটার বাজানোর সময় যদি নখ ঠিকভাবে কাটা না থাকে, তাহলে অসুবিধা হতে পারে। আর সেই কারণেই নাকি নখ কেটে নিয়েছেন অরিজিৎ। অরিজিতের এমন মাটির মানুষ অবতার কিন্তু বার বার মন জিতে নেয় অনুরাগীদের।
[আরও পড়ুন: গরমে লাগাতার ভোট প্রচার, অসুস্থ সোহম ভর্তি হাসপাতালে, কেমন আছেন এখন? ]
View this post on Instagram
শাহরুখ, সলমন থেকে রণবীর কাপুর, অরিজিৎ সিংয়ের (Arijit Singh) গানে লিপ মেলাতে মুখিয়ে থাকেন বলিউডের তাবড় সেলেবরাও। তাঁর লাইভ কনসার্ট মানেই ভক্তদের উন্মাদনা। কয়েকদিন আগে লাইভ কনসার্টে ট্যাঙ্ক টপ খুলে গায়কের দিকে ছুঁড়ে মেরেছিল এক অনুরাগী! আর ওই মহিলা ভক্তর কীর্তি দেখে নিজেই তাজ্জব অরিজিৎ। কিন্তু ফিরিয়ে দেননি তাঁকে। বরং মঞ্চে পড়ে থাকা পোশাক সযত্নে তুলে ধরে তাতে লিখে দিলেন নিজের নাম। মাস দুয়েকের পুরনো হলেও সেই ভিডিওই বর্তমানে দাবানল গতিতে ভাইরাল। লাজুক অরিজিৎ সিংকে দেখে ততোধিক মেজেছেন অনুরাগীরাও। কেউ কেউ আবার ওই মহিলা ভক্তকে ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করেছেন।
[আরও পড়ুন: কাঞ্চনকে পাশে নিয়ে ভোট প্রচারে দেব, তুললেন সেলফিও, কল্যাণকে বার্তা? ]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত