সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কন্ঠের জাদুতে বিভোর হয়ে থাকে আসমুদ্রহিমাচল। তিনি স্বনামধন্য সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। বাংলা হোক বা হিন্দি গান তাঁর তুলনা তিনি নিজেই। এবার পরিচালনাতেও তাঁর জাদু দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। পরিচালক হিসাবে এই ছবির হাত ধরেই আত্মপ্রকাশ ঘটতে চলেছে অরিজিতের। শোনা যাচ্ছে, এক ভিন্নধর্মী এক জঙ্গল অ্যাডভেঞ্চার নিয়ে আসছেন তিনি। যা প্যান ইন্ডিয়া মুক্তি পাবে। এর আগে ছবির পরিচালনা কখনও না করলেও অরিজিৎ বহু মিউজিক ভিডিও পরিচালনার কাজ করেছেন।
এই ছবির গল্প লিখেছেন অরিজিৎ ও তাঁর স্ত্রী কোয়েল দু’জনে। প্রযোজনার দায়িত্বে রয়েছে মহাবীর জৈন ফিল্মস ও আলোকদ্যুতি ফিল্মস। সহ প্রযোজনায় রয়েছে গড ব্লেস এন্টারটেনমেন্ট। ছবিতে উঠে আসবে প্রকৃতি ও মানুষের মেলবন্ধনের কথা। শোনা যাচ্ছে, ২০২৫ সালের শেষের দিকে এই ছবির শুটিং শুরু করবেন অরিজিৎ। অরিজিতের ছবি সংক্রান্ত যাবতীয় তথ্য এদিন সোশাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ।
জানা যাচ্ছে বহুদিন ধরেই নাকি পরিচালনা করার ইচ্ছা মনের মধ্যে রেখেছিলেন অরিজিৎ সিং। সেই ইচ্ছা অবশেষে পূরণ হতে চলেছে। স্ত্রীর সঙ্গে মিলে লিখে ফেলেছেন আসত একটা সিনেমার গল্প। অ্যাডভেঞ্চারের পাশাপাশি এই ছবিতে নাকি থাকবে অ্যাকশনও। ইতিমধ্যেই নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে ছবির চিত্রনাট্য।
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত