Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Arjun Kapoor

মালাইকার সঙ্গে বিচ্ছেদের মাঝেই ‘ছেলে’কে হারালেন অর্জুন, আবেগঘন পোস্ট অভিনেতার

কী লিখলেন অর্জুন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১২:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১২:৫৩

options
link
মালাইকার সঙ্গে বিচ্ছেদের মাঝেই ‘ছেলে’কে হারালেন অর্জুন, আবেগঘন পোস্ট অভিনেতার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের বিচ্ছেদ নিয়ে বলিউড এখন সরগরম। এই বিচ্ছেদ নিয়ে বলিপাড়ায় রটে গেলেও, অর্জুন বা মালাইকা কিন্তু মুখ খোলেননি। ঠিক এরই মাঝে অর্জুন কাপুরের পরিবারে দুঃসংবাদ। নিজের প্রিয় পোষ্যকে হারালেন অভিনেতা। যাকে তিনি নিজের সন্তানসম মনে করতেন।

ইনস্টাগ্রামে প্রিয় পোষ্য ম্যাক্সিমাসের মৃত্যুর খবর শেয়ার করলেন অর্জুন। এই পোস্টে নানা ছবি ও ভিডিও শেয়ার করে অর্জুন লিখলেন, ‘পৃথিবীর সেরা ছেলে আমার ম্যাক্সিমাস। মিষ্টি ও সাহসীর সবচেয়ে বড় উদাহরণ তুমি। আমি তোমাকে খুব মিস করছি আমার সন্তান। আমাদের বাড়ি আর কখনও আগের মতো হবে না। তোমাকে ছাড়া কীভাবে থাকব আমি। শান্তিতে ঘুমিও। আবার দেখা হবে ম্যাক্সু।’

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun Kapoor (@arjunkapoor)

[আরও পড়ুন: ‘রাজত্ব বজায় থাকুক’, ‘জওয়ান’ দাপটে মুগ্ধ সোনু সুদ, আপ্লুত শাহরুখের মন্তব্য, ‘ভাইকে পেলাম’]

প্রসঙ্গত, মালাইকা অর্জুনের এই বিচ্ছেদের খবরের মাঝেই আবার তৃতীয় ব্যক্তির নাম উঠে আসছে। তিনি অভিনেত্রী তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কাপিলা। করণ জোহরের পার্টি থেকেই নাকি অর্জুনের সঙ্গে বন্ধুত্ব কুশার। আর সেই বন্ধুত্ব থেকেই প্রেম। কিছুদিন আগে আবার কুশারও ডিভোর্স ঘোষণা করেছেন। তবে অর্জুনের সঙ্গে প্রেমের জল্পনার কথা স্বীকার করেননি তিনি। ‘মাসাবা মাসাবা’ খ্যাত অভিনেত্রী বলেন, “রোজ নিজের বিষয়ে এত কথা শুনি। মনে হচ্ছে এবার নিজের সঙ্গে নিজের পরিচয় নতুন করে করাতে হবে। যখনই এমন কিছু পড়ি ভয় লাগে মা না জেনে ফেলে। তাঁর জীবনে প্রভাব ফেলবে।”

[আরও পড়ুন: ‘প্রধান’ প্রায়োরিটি মা, শুটিংয়ের ফাঁকে মূর্তি নদীর জলে নেমে ক্যামেরায় পোজ দেবের]

 

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.