সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তু আতি হ্যায় সিনে মে…’ থেকে ‘প্যায়ার মাঙ্গা হ্যায়’, এমনই গানে এতদিন শ্রোতাদের মন জয় করেছেন আরমান মালিক (Armaan Malik)। এবার ফিল্মি কায়দায় প্রেমিকাকে প্রপোজ করে অনুরাগীদের মুগ্ধ করে দিলেন গায়ক তথা সংগীত পরিচালক। সেই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

ফ্যাশন ব্লগার আশনা শ্রফের সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন আরমান। এতদিনে তাঁকে বিয়ের প্রস্তাব দিলেন। তাও আবার এমনভাবে যা দেখে বলিউড নায়কদেরও হার মানাবে। আশনাকে আগে থেকে কিছুই বলেননি আরমান। সুন্দর সাজানো এক বাগানে বোধহয় শুটিংয়ের অজুহাতে তাঁকে ডেকেছিলেন। প্রথমে কিছুই বুঝতে পারেননি ফ্যাশন ব্লগার।
[আরও পড়ুন: বাঘ হত্যা, আর্থিক দুর্নীতি, সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘পিলকুঞ্জ’, কেমন হল নতুন এই সিরিজ?]
আশনাকে লুকিয়েই মাঠে পৌঁছে যান আরমান। হাতে তুলে নেন গিটার। প্রেমিককে এমন অবস্থায় দেখেই অবাক হয়ে যান আশনা। “কী হচ্ছে এটা?” তার মুখ থেকে স্বতস্ফুর্তভাবেই বেরিয়ে আসে এই প্রশ্ন। তার জবাব ছিল আরমানের গান ‘কসম সে’। প্রেমিকের গান শুনেই আশনা আন্দাজ করে ফেলেন কী হতে চলেছে। আনন্দে তাঁর চোখে জল চলে আসে।

গান শেষ করেই প্রেমিকার সামনে হাঁটু মুড়ে বসে পড়েন আরমান। আংটি পরিয়ে দিয়ে তাঁকে বিয়ে প্রস্তাব দেন। সম্মতি পাওয়া ছিল শুধুই কিছু সময়ের অপেক্ষা। এরপর আলতো করে প্রেমিকার ঠোঁটে চুম্বন করেন আরমান। তাঁদের এই রূপকথার প্রেম কাহিনি ‘কসম সে’ নামেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গায়ক।
View this post on Instagram
[আরও পড়ুন: প্লাস্টিক সার্জারিতেই বিপত্তি, অল্প বয়সেই প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী]
সর্বশেষ খবর
-
‘তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি’, বিজেপিতে ‘তৃণমূলীকরণে’র বিরুদ্ধে পোস্টার দলীয় কর্মীর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের