সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালর অরুণ রায় (Arun Roy)। বৃহস্পতিবার সকালে আর জি কর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছেন তিনি। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণেই আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেইসময়ে আইসিইউতে বাইপ্যাপ ব্যবস্থার সাহায্যে রাখা হয়েছিল পরিচালককে।
গত কয়েক দিনে ‘বাঘা যতীন’ পরিচালকের পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। ভেন্টিলেশনে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাঁকে। সম্প্রতি পরিচালককে দেখতে আর জি কর হাসপাতালে ছুটে গিয়েছিলেন পর্দার ‘বাঘা যতীন’ দেব। ক্রমশই পরিচালকের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটছিল। ফুসফুসের সংক্রমণও বেড়েছিল। অবশেষে বৃহস্পতিবার সকালে থামল লড়াই।
দেবকে নিয়ে ‘বাঘা যতীন’ ছবিটি তৈরি করেছিলেন অরুণাভ রায়চৌধুরী ওরফে অরুণ। যে ছবি সিনেসমালোচকদের কলমেও প্রশংসিত হয়েছে। আসলে প্রথম ছবি ‘হীরালাল’-এই নিজের জাত চিনিয়েছিলেন পরিচালক। যে সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেন ডাক্তার তথা অভিনেতা কিঞ্জল নন্দ। তার সঙ্গে আবার ‘বিনয় বাদল দীনেশ’ ছবিটিও করেন অরুণ। উল্লেখ্য, কিঞ্জল আবার আর জি কর হাসপাতালের ডাক্তারও। সেখানেই ক্যানসার আক্রান্ত পরিচালক চিকিৎসাধীন ছিলেন তিনি।
প্রসঙ্গত, দেব অভিনীত ‘বাঘাযতীন’ ছবির শুটিংয়ের সময়ই ক্যানসার ধরা পড়ে পরিচালকের। তবে তাঁর জন্য ছবির কাজ বন্ধ রাখেননি অরুণ রায়। প্রথম স্টেজেই খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে তাঁর। অসুস্থতা নিয়েই ছবির শুটিং শেষ করেছিলেন পরিচালক। শুধুই ‘বাঘাযতীন’ নয়, শেষ করেন ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির কাজও। ‘হীরালাল’, ‘বাঘা যতীন’ ছাড়াও ‘এগারো’, ‘৮ / ১২ বিনয়-বাদল-দীনেশ’ ছবি তৈরি করে প্রশংসা কুড়িয়ে ছিলেন অরুণ রায়। তাঁর প্রয়াণ শোকস্তব্ধ গোটা টলিপাড়া।
সর্বশেষ খবর
-
নির্ভুল আঘাতে নিমেষে ধ্বংস শত্রু! দূরপাল্লার ‘পিনাক’-এর সফল পরীক্ষা, শঙ্কিত চিন-পাকিস্তান
-
অন্নপূর্ণা যোজনার ফর্মে ভুলভ্রান্তি? এই একটি কাজেই মিলতে পারে ৩ হাজার টাকা
-
শান্তির ঘুম পেতে হালান্ডের ভরসা ব্লু লাইট গ্লাস, কোন সমস্যার সমাধান করে এই চশমা?
-
রাঘব বোয়ালরা আড়ালে, চুরির মাথা চুনোপুঁটিই! রাম মন্দিরে টাকা সরানোয় অভিযুক্ত ‘পরোপকারী’ কর্মী
-
নেওড়া ভ্যালির জঙ্গলে বাড়ছে বিলুপ্তপ্রায় ফায়ারফক্স লেসার পান্ডা! বর্ষা মিটলেই হবে সমীক্ষা