Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
The Bads Of Bollywood 2

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন নিয়ে চর্চা, কবে থেকে শুরু আরিয়ানের সিরিজের শুটিং?

২০২৫-এ 'দ্য ব্যাডস অব বলিউড' -এর প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় ভাগ নিয়ে জোর চর্চা বিটাউনে। লেটেস্ট মিডিয়া রিপোর্ট মোতাবেক, ফের পরিচালকের আসনে শাহরুখ পুত্র আরিয়ান খান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১৩:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১৩:৪৫

options
link
‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন নিয়ে চর্চা, কবে থেকে শুরু আরিয়ানের সিরিজের শুটিং? zoom
আসছে ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন?
Advertisement

বলিউডের অন্দরমহলের অজানা গল্প, তারকা সংস্কৃতি, গ্ল্যামার চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের আরও গভীর উপস্থাপন? ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে পাওয়া যাচ্ছে এমনই কিছু ইঙ্গিত। আপনি কিছু আঁচ করতে পারছেন? হ্যাঁ, ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর কথাই বলছি। এই সিরিজ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলছিল। ২০২৫-এ প্রথম পর্বের সাফল্য অর্জনের পর দ্বিতীয় ভাগ (The Bads Of Bollywood 2) নিয়ে জোর চর্চা বিটাউনে। লেটেস্ট মিডিয়া রিপোর্ট মোতাবেক, দু’বছরের মধ্যেই ফের পরিচালকের আসনে দেখা যাবে শাহরুখ পুত্র আরিয়ান খানকে (Aryan Khan)।

বলিউডের প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে খবর, এই মুহূর্তে গল্প লেখার কাজ করছে। প্রথম সিজন থেকে সম্পূর্ণ বিক্ষিপ্ত গল্প পরিবেশন করাই মূল লক্ষ্য। বিলাল সিদ্দিকি মৌলিক চিত্রনাট্য রচনায় ডুবে রয়েছেন। আগামী বছরের মাঝামাঝি শুটিং শুরু পরিকল্পনা রয়েছে বলেই খবর। একই সিরিজের দ্বিতীয় ভাগের জন্য মৌলিক গল্প লেখা নিঃসন্দেহে বিরাট চ্যালেঞ্জ। সম্ভবত, সেই কারণেই চিত্রনাট্য তৈরিতে বেশ কিছুটা সময় লাগছে।

Advertisement
Growing buzz surrounds The Bads of Bollywood 2's return.
দ্বিতীয় সিজন নিয়ে জল্পনা

দ্বিতীয় পর্বের জল্পনা উসকে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা রজত বলেছিলেন, “প্রথম সিজন তো শুধুমাত্র একটা ঝলক ছিল। জারাজ চরিত্রের এখনও অনেক কিছু দেখার বাকি রয়েছে। দ্বিতীয় সিজন আসবে, কাজ চলছে। আমি আশা করছি দর্শক দ্বিতীয় সিজনে আমার আরও শক্তিশালী উপস্থিতি দেখতে পাবেন।”

Aryan Khan reportedly returns as director for The Bads of Bollywood 2
আরিয়ান খান

নেটফ্লিক্সে প্রথম সিজন মুক্তির পর আবেগতাড়িত হয়ে রজত বলেছিলেন, “এটা অবিশ্বাস্য! শুধু আমি নই আমার পুরো পরিবার, ছেলে মেয়ে স্ত্রী প্রত্যেকে মনে করছে ঈশ্বর যেন একসঙ্গে সবকিছু আমাদের হাতে তুলে দিয়েছেন। আমার মনে হচ্ছে দীর্ঘ বর্ষার পর অবশেষে রৌদ্রোজ্জ্বল একটা সকাল দেখলাম।”

Buzz grows around the upcoming sequel to The Bads of Bollywood
দ্য ব্যাডস অব বলিউড

এখনও পর্যন্ত নেটফ্লিক্স বা রেড চিলিজ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে দ্বিতীয় সিজন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছপ ঘোষণা করা হয়নি। তবু একাধিক সূত্রের দাবি, নতুন মোড়কে নয়া চমক নিয়ে আরও বড় পরিসরে ওটিটিতে ধামাকা করার প্রস্তুতি নিচ্ছে ‘দ্য ব্যাডস অব বলিউড’। গুঞ্জন জোরাল হতেই দ্বিতীয় সিজনের অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন আরিয়ানের অনুরাগী তথা এই সিরিজের দর্শক।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.