Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২৭ জুন ২০২৬

আপনিও দেবসেনার ভক্ত? তাহলে এই ৫ তথ্য আপনাকে চমকে দেবে

কেন তাঁর এত অনুগামী? নায়িকার জন্মদিনে থাকল সে কথাই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৮:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৮:১৮

options
link
আপনিও দেবসেনার ভক্ত? তাহলে এই ৫ তথ্য আপনাকে চমকে দেবে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নাম যে অনুষ্কা শেট্টি, এ কথা যেন অনেকে ভুলেই গিয়েছেন। সকলের মুখে তাঁর একটাই পরিচিতি, দেবসেনা। বাহুবলীর তুমুল সাফল্য নায়ক প্রভাসকে যত খ্যাতি দিয়েছে, ঠিক ততটাই উচ্চতায় বসিয়েছে নায়িকা অনুষ্কাকেও। নিঃসন্দেহে এ তাঁর সাফল্য। গত দশ বছর ধরে পরিচালকদের এক নম্বরের পছন্দের নায়িকা অনুষ্কাই। কিন্তু কোন মন্ত্রবলে নিজেকে এই জায়গায় বসাতে পেরেছেন নায়িকা? মঙ্গলবারই ৩৬-এ পা দিলেন নায়িকা, সেই অবসরে ফিরে দেখা যাক তাঁর জার্নিকে।

Advertisement

দক্ষিণের নায়িকা মানেই নির্দিষ্ট একটা ছবি আমাদের সামনে ভেসে ওঠে। বহু তাবড় নায়িকাই তার ব্যতিক্রম নন। পুরুষপ্রধান ইন্ডাস্ট্রির চাহিদাই তাঁরা মেনে নিয়েছেন। অনুষ্কা সেখানে স্বাতন্ত্র্যের ছাপ রেখতে পেরেছেন। বাহুবলীর মতো ছবি, যেখানে নায়ক প্রভাসকে প্রায় আকাশসমান উচ্চতায় বসানো হয়েছে, সেখানেও দেবসেনা হয়ে অনুষ্কা আদায় করে নিয়েছেন সম্ভ্রম। তৈরি হয়েছে তাঁর আলাদা ফ্যান ফলোয়িং।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

প্রাক্তন প্রেমিকের ভাইয়ের সঙ্গেই ঘনিষ্ঠ ছবি, নেটিজেনদের রোষে দীপিকা ]

Rudramadevi

এ অবশ্য একদিনের বিষয় নয়। গত এক দশকে আই ক্যান্ডি নায়িকা হওয়ার বদলে এমন চরিত্র বেছে নিয়েছেন অনুষ্কা, যেখানে নিজেকে তিনি অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে পারেন। বলিউডে এখন তা অনেকেই করছেন বটে। কিন্তু দক্ষিণী ছবিতে এই জায়গা প্রতিষ্ঠা করা সহজ ছিল না। তাই অনুষ্কা সম্পর্কে এই পাঁচ তথ্য নিশ্চয়ই আপনাকে চমকে দেবে:

  • অভিনেত্রীর নাম অবশ্য গোড়া থেকেই অনুষ্কা ছিল না। ছিল সুইটি। পরে সিনেদুনিয়ায় এসে নাম বদল হয়।

চাদরের নিচে দুই ‘বিগ বস’ প্রতিযোগীর গাঢ় চুম্বন, ভাইরাল ভিডিও ]

  • ‘বেদম’ ছবিতে এক পতিতার চরিত্রে অভিনয় করেছিলেন অনুষ্কা। কোনও নায়িকাই প্রায় গ্ল্যামার ছেড়ে এরকম চরিত্র নিতে রাজি হবেন না। কিন্তু অনুষ্কার এই সিদ্ধান্ত এক ঝটকায় তাঁকে অভিনেত্রী-নায়িকা হিসেবে অনেকটা উপরে তুলে দিয়েছিল।
  • ‘সাইজ জিরো’ নামে একটি ছবিতে কাজ করেছিলেন অনুষ্কা। যেখানে তাঁকে অনেকটা মোটা হতে হত। ফ্যাট সুইট পরে সহজেই কাজ চালাতে পারতেন অভিনেত্রী। বদলে ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন। তাঁর এই কাজ দেখে তাক লেগেছিল ইন্ডাস্ট্রির।

Size-zero

  • বিভিন্ন বয়সী নায়কদের সঙ্গে অনবদ্য রসায়ন গড়ে তুলতে পারেন অনুষ্কা। নায়িকা হিসেবে নায়কের এই মানানসই হয়ে ওঠা, তাঁকে বাড়তি মাইলেজ দিয়েছে। নাগার্জুন থেকে প্রভাস, কারওর সঙ্গেই তাঁকে বেমানান লাগেনি। ফলে নায়ক যেই হন না কেন, নায়িকা চরিত্রে আগুন ঝরাতে হলে পরিচালকরা তাঁকেই ডেকেছেন।
  • নায়িকা সুন্দরী। সেই সঙ্গে সুন্দর তাঁর ফ্যাশন সেন্স। তিনি কখনওই ফ্যাশন ডিজাস্টার হয়ে ওঠেননি। বিকিনি থেকে শাড়ি, যখন যা পরেছেন এমনবাবে ক্যারি করেছেন যে দর্শকরা মুগ্ধ হয়েছেন।

Anushka-Shetty-Hot-Bikini-Photos-2

অভিনেত্রী থেকে নায়িকা হিসেবে এভাবেই নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন অনুষ্কা। আজ তাই নিজের নাম নয়, চরিত্রের নামেই তাঁর খ্যাতি সর্বত্র। পুরুষপ্রধান ইন্ডাস্ট্রিতে এ বড় কম কৃতিত্ব নয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.