সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই পেরিয়েছে ৫৫তম জন্মদিন। সেদিন থেকে সোশ্যাল মিডিয়ার চর্চায় মিলিন্দ সোমন (Milind Soman)। গোয়ার সৈকতে নগ্ন হয়ে দৌড়নোর ছবি পোস্ট করা মাত্রই নেটদুনিয়ায় শুরু হয়ে যায় আলোচনা। অনেকেই প্রাক্তন সুপারমডেল তথা অভিনেতার প্রশংসা করেন। তবে কেউ কেউ আবার নিন্দায় সরব হন। অভিযোগ দায়ের হয় মিলিন্দের বিরুদ্ধে। এই তরজার মধ্যেই ফের এক সাহসী ছবি আপলোড করেছেন মিলিন্দ।
ক্লোজ-আপ অ্যাঙ্গেলে তোলা ছবিতে দেখা যাচ্ছে, মিলিন্দের মুখ ভরতি সিঁদুর। চোখে টানা কাজল। আর নাকে রয়েছে নথ। আবারও যেন চিরাচরিত চিন্তাধারাকে বিঁধেছেন মিলিন্দ। পাশাপাশি লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন। ক্যাপশনে লিখেছেন, “ট্রাভেল টিউসডে! জানি, এটা হোলি নয়। কিন্তু কয়েকটা দিন মুম্বইয়ের কাছের কারজাত এলাকায় দারুণ কাজ করছিলাম। খুব শিগগিরই আরও কিছু শেয়ার করব। এবার চেন্নাই যাচ্ছি।”
[আরও পড়ুন: ‘লক্ষ্মী’র সাজে আদৌ কি দর্শকদের মন জয় করতে পারলেন অক্ষয়? পড়ুন ফিল্ম রিভিউ]
মিলিন্দের এই ছবির সঙ্গে অক্ষয় কুমারের ‘লক্ষ্মী’ (Laxmii) সিনেমার লুকের তুলনা টেনেছেন অনেকে। সোমবারই ডিজনি প্লাস হটস্টার মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে অক্ষয় (Akshay Kumar) অভিনীত ছবিটি। সোশ্যাল মিডিয়ায় তেমন ভাল প্রতিক্রিয়া পায়নি ছবিটি। সেই তুলনা টেনেই মিলিন্দকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকে তাঁকে চেন্নাইয়ে স্বাগত জানিয়েছেন। কেউ কেউ আবার সম্পূর্ণ ছবি পোস্ট করার দাবি জানিয়েছেন প্রাক্তন সুপারমডেলের কাছে।
[আরও পড়ুন: নিষিদ্ধ ওষুধ অর্জুন রামপালের বাড়িতে! আর কী বাজেয়াপ্ত করল NCB?]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি