Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Hero Alom and Bhuban Badyakar

এবার হিরো আলমের সঙ্গে জুটি বাঁধলেন ‘বাদামকাকু’ ভুবন বাদ্যকর, একসঙ্গে গাইলেন গান

গানের নাম 'হাউ ফানি'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২২, ২১:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২২, ২১:৩৪

options
link
এবার হিরো আলমের সঙ্গে জুটি বাঁধলেন ‘বাদামকাকু’ ভুবন বাদ্যকর, একসঙ্গে গাইলেন গান zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার ‘বাদামকাকু’র সঙ্গে গান গাইলেন বাংলাদেশের হিরো আলম (Hero Alom)। দু’জনে মিলে তৈরি করছেন নতুন গান ‘হাউ ফানি’। কলকাতায় এসে ‘বাদামকাকু’ ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar)  সঙ্গে গানের রেকর্ড সারলেন হিরো আলম। 

Hero Alom and Bhuban Badyakar

Advertisement

বীরভূমের ‘বাদামকাকু’ ভুবন বাদ্যকরের উপস্থিতি এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। লন্ডন থেকে লাস ভেগাস, অস্ট্রেলিয়া থেকে তানজানিয়া- ভুবন বাদ্যকরের গানের জাদুতে বুঁদ আট থেকে আশি! দেশি-বিদেশি সেলিব্রিটিরাও তাঁর বাদাম গানে নাচতে ব্যস্ত। মাথায় গামছা বেঁধে, সাইকেলে ঝুড়ি চাপিয়ে যিনি বীরভূমের ছোট গ্রামে গান গেয়ে বাদাম বেচতেন! রাতারাতি তিনি হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার সেনসেশন। কিছুদিন আগেই মুম্বইয়ে গিয়ে গান রেকর্ড করে এসেছেন ভুবন বাদ্যকর। এবার হিরো আলমের সঙ্গে জুটি বাঁধলেন।  

[আরও পড়ুন: ‘একেই বলে ভালবাসা!’ বিয়ের আগে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট আলিয়ার]

অন্যদিকে, শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গেও যথেষ্ট জনপ্রিয় হিরো আলম ওরফে আশরাফুল আলম। তাঁর গানের ভিডিওগুলি হাসির খোরাক হলেও অনলাইনে লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ভিডিও বার্তায় আলম জানিয়েছিলেন নতুন চমক নিয়ে আসছেন তিনি। কী সেই চমক? তা শনিবারই জানা গেল। 

Hero Alom and Bhuban Badyakar 1

শোনা গিয়েছে, লেকটাউনের একটি স্টুডিওয় ভুবন বাদ্যকরের সঙ্গে নতুন এই গান রেকর্ড করেছেন হিরো আলম। তাঁর ফেসবুক পেজ থেকে যা জানা যাচ্ছে সেই অনুযায়ী, যাত্রাপালা এবং হিরো আলম অফিসিয়ালের প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন এই গানটি। গানের কথা লিখেছেন নজরুল কবীর। সুর সাজিয়েছেন এফ এ প্রীতম এবং গানের মিউজিক ডিরেক্টর ওয়াহেদ সাহিন। দর্শকদের জন্য একটি মিউজিক ভিডিও-ও তৈরি হবে বলে জানা গিয়েছে। নতুন এই মিউজিক ভিডিও দুই বাংলার দর্শকদের পছন্দ হবে বলেই বিশ্বাস দুই বাংলার শিল্পীর। 

[আরও পড়ুন: সোহিনী-ঋষভ-মধুমিতার সম্পর্কের নতুন সমীকরণ, দেখুন ‘শ্রীকান্ত’ সিরিজের ট্রেলার]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.