সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিম ও সানা খানের পথেই হাঁটলেন ওপার বাংলার অভিনেত্রী ইশিকা খান। সিনেমা ছেড়ে এবার ধর্মের পথে হাঁটতে অভিনয় জীবনকে বিদায় জানালেন, ইশিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশিকা জানান, আমি আর কোনওদিন অভিনয় করব না। বরং হিজাব পরব নিয়মিত।
ওপার বাংলায় বেশ জনপ্রিয় অভিনেত্রী ইশিকা খান। তবে হঠাৎ বিয়ে করে লন্ডনে পাড়ি দেন ইশিকা। তারপর থেকেই গুঞ্জনে শোনা গিয়েছিল ইশিকা নাকি ফের সিনেমায় অভিনয় করতে পারেন। তবে সম্প্রতি সেই গুঞ্জনে ইতি টেনে জানিয়ে দিলেন, এখন আমি আল্লার বলে দেওয়া পথে হাঁটব। অভিনয়ে কোনও দিনই ফিরব না। বরং ধর্মের প্রতি সংযোগ থাকবে আমার আমরণ।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘বাদামকাকু’র পর এবার রানু মণ্ডলের সঙ্গে গান গাইলেন হিরো আলম, দেখুন ভিডিও ]
View this post on Instagram
ইশিকা আরও বলেন, এখন আমার সন্তান বড় হচ্ছে। তাঁকেও সময় দিতে হবে। তাই বিনোদন জগত থেকে একেবারে দূরে থাকতে চাই। তবে নিজে অভিনয় থেকে সরে এলেও, নিয়মিত বাংলাদেশের নাটক ও সিনেমা দেখার চেষ্টা করেন বলে জানিয়েছেন ঈশিকা। সিনেমায় কেরিয়ার শুরু করার আগে ফ্যাশন দুনিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী।
[আরও পড়ুন: সব্যসাচীর ডিজাইনার লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসবেন আলিয়া! কোন থিমে সাজছে বাসর?]
সর্বশেষ খবর
-
এশিয়াসেরা হওয়ার লড়াইয়ে বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ার, চোটে বাদ বিশ্বকাপ জয়ের কারিগর
-
ভক্তের শেষ ইচ্ছা কানে তোলেননি! যাননি শেষকৃত্যে, ৫ বছর পর কারণ জানালেন ‘টক্সিক’ যশ
-
খুনে নিম্ন আদালতে যাবজ্জীবন, প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন-সহ ৩ সিপিএম নেতা বেকসুর খালাস হাই কোর্টে
-
‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতে হবে’, জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা রাষ্ট্রপতির
-
‘প্যান্ট খুলে দাঁড়ানোর কী দরকার! বাড়িতে বউ নেই?’, ‘টক্সিক’ যশের নগ্নতায় বিস্ফোরক ঋষিকা