Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬
Bappi Lahiri

কণ্ঠস্বর হারিয়েছেন? তুমুল জল্পনার মাঝে মুখ খুললেন খোদ বাপ্পি লাহিড়ী

ঠিক কী বললেন তিনি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২১, ১৮:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২১, ১৮:২৪

options
link
কণ্ঠস্বর হারিয়েছেন? তুমুল জল্পনার মাঝে মুখ খুললেন খোদ বাপ্পি লাহিড়ী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই হঠাৎ করে রটে যায় সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী নাকি তাঁর কণ্ঠস্বর হারিয়েছেন। রটে যায়, তিনি নাকি আর গান গাইতেই পারবেন না। বাপ্পি লাহিড়ীর শারীরিক অসুস্থতার খবর নিয়ে আগেই মুখ খুলেছিলেন তাঁর ছেলে বাপ্পা লাহিড়ী। তখন তিনি জানিয়ে ছিলেন, বাবার কণ্ঠস্বর ঠিকই রয়েছে, ডাক্তারের কথাতেই তিনি বিশ্রামে রয়েছেন।

তবে এবার কণ্ঠস্বর হারানোর গুঞ্জন নিয়ে মুখ খুললেন শিল্পী নিজেই। রটনা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বাপ্পি লাহিড়ী জানালেন, ‘এই ঘটনায় আমি হতবাক। আমার শুধুমাত্র কাশি হয়েছিল। কণ্ঠস্বর একেবারেই ঠিক রয়েছে আমার। ‘

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বলিউড বাদশার মুকুটে নতুন পালক, সাংকেতিক ভাষার অভিধানে যোগ হল শাহরুখের নাম!]

বাপ্পির কথায়, ‘গত ৫০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। এরকম ঘটনা আগে কখনই ঘটেনি। গোটা বিষয়টা নিয়ে সত্যিই আমি খুব দুঃখ পেয়েছি। আমি এখন একটা ডকুমেন্টারির কাজ করছি। সুস্থ না থাকলে, কীভাবে তা করতাম? সামনে আরও কিছু রেকর্ডিং রয়েছে।’

Bappi Lahiri

আশির দশকে বলিউডের গানকে একেবারে হাতের মুঠোয় নিয়ে এসেছিলেন বাপ্পি লাহিড়ী। ডিস্কো গান মানেই বাপ্পি লাহিড়ীর সংগীত (Bappi Lahiri Bollywood Song)। মিঠুন চক্রবর্তী আর বাপ্পি লাহিড়ীর জুটি তো বলিউডি গানে ইতিহাস রচনা করেছিল। কয়েক বছর আগে ‘দ্য ডার্টি পিকচার’ ছবির ‘উ লাল লা’ আর ‘গুন্ডে’ ছবির ‘তুনে মারি এন্ট্রিয়া’ গান গেয়ে হইচই ফেলে দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী।

Bappi Lahiri Music

[আরও পড়ুন: Rashmi Rocket Trailer: অ্যাথলিট পিংকি প্রামাণিকের কথা মনে করাল ‘রশমি রকেট’ ছবির ট্রেলার!]

 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.