সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের অন্দরে ফিসফাস চলছিলই এবার তাতে সিলমোহর পড়ল। বছর শুরুতেই সামনে এল অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের খবর। বহুদিন ধরেই জয়জিৎ ও তাঁর স্ত্রী শ্রেয়ার সম্পর্কের সমীকরণ নিয়ে নানা গুঞ্জন চলছে। তবে এই নিয়ে তাঁরা কেউই কখনও মুখ খোলেননি। রবিবার ফের সেই চর্চাই জোরাল হয়। জানা যায়, সত্যিই বিবাহবিচ্ছেদ হয়েছে জয়জিৎ ও শ্রেয়ার।
এদিন এই খবর প্রকাশ্যে আসতেই সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন তিনি। তবে তার থেকে বেশি কিছু বলেননি তিনি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, জয়জিৎ ও শ্রেয়ার বিবাহবিচ্ছেদ হয়েছে নাকি গত ডিসেম্বরেই। বিগত দু’বছর ধরেই নাকি আলাদা থাকছিলেন তাঁরা। তবে কাদা ছোড়াছুঁড়ি করতে একেবারেই দেখা যায়নি দম্পতিকে। কেউ কারও বিরুদ্ধে কোন অভিযোগও আনেননি।

বারবার টলিউডে দম্পতির বিচ্ছেদ জল্পনা দানা বাঁধলেও ব্যক্তিগত জীবনকে সন্তর্পণে সকলের থেকে আলাদা রেখেছেন তাঁরা। বিচ্ছেদের সঠিক কী কারণ সেই নিয়েও কিছু বলেননি দু’জনের কেউই। শ্রেয়া ও জয়জিতের রয়েছে এক পুত্রসন্তান, যশোজিৎ। ছেলে এখন কলেজপড়ুয়া। শোনা যাচ্ছে, অভিনেতা-বাবা জয়জিতের সঙ্গেই নাকি থাকবেন যশোজিৎ। এই বিচ্ছেদের আঁচ যাতে ছেলের গায়ে না পড়ে তা নিয়ে সর্বদা সতর্ক থেকেছেন অভিনেতা।
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত