সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশিষ্ট বাঙালি অভিনেতা নিমু ভৌমিকের জীবনাবসান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মঙ্গলবার বিকেলে গড়িয়ার বাড়িতেই তাঁর মৃত্যু হয়। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভরতি ছিলেন তিনি। সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।
বয়সজনিত কারণে গত মাসের গোড়ার দিকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। প্রথমদিকে তাঁর অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। তাই তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্নায়ুর সমস্যা ছিল অভিনেতার। এছাড়া প্রস্রাবে সংক্রমণও ধরে পড়ে তাঁর। কিন্তু পরিস্থিতি বদলায়। ক্রমে সুস্থ হতে শুরু করেন নিমু ভৌমিক। তারপর চিকিৎসকদের নির্দেশেই তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়। যদিও বাড়ি ফেরার পর চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল তাঁকে।
[ আরও পড়ুন: ‘কাশ্মীরের ক্লিওপেট্রা’ কোটারানির জীবনী এবার বড়পর্দায় ]
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে ফের অসুস্থ বোধ করতে শুরু করেন অভিনেতা। বিকেলে গড়িয়ার বাড়িতেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সময় অভিনেতার কাছে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। নিমু ভৌমিকের প্রয়াণে শোকাহত টলিপাড়া।
১৯৩৫ সালে দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন নিমু ভৌমিক। বাংলা চলচ্চিত্রে বর্ষীয়ান এই অভিনেতার অবদান অনেক। তাঁর অভিনীত ‘গণদেবতা’, ‘দাদার কীর্তি’, ‘বাঘিনী’, ‘মঙ্গলদীপ’, ‘অপরাজিতা’, ‘নদীর পাড়ে আমার বাড়ি’-সহ অনেক ছবি প্রশংসিত হয়েছে। বেশিরভাগ ছবিতে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। পর্দার পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতেন তিনি। তাঁর উচ্চদরের অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছিল প্রচুর। এরপর রাজনীতিতে হাতেখড়ি হয় তাঁর। ভারতীয় জনতা পার্টির হয়ে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে লড়েন তিনি। কিন্তু সফলতা আসেনি। সিপিএমের মহম্মদ সেলিমের কাছে হেরে যান। এরপর রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিশিষ্ট এই অভিনেতা।
[ আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী হিসেবে আবার মনমোহন সিংকেই চাই’, ফের অপর্ণার তোপে মোদি ]
সর্বশেষ খবর
-
‘গদ্দারদের ফেরাব না’, কড়া বার্তার পর মমতার ঘোষণা, ‘শহিদ সমাবেশ হবেই’
-
ম্যাচ চলাকালীনই তুমুল ঝগড়া, সেই দুই সতীর্থই রেকর্ড ভাঙা ম্যাচে জেতালেন বেলজিয়ামকে
-
‘লক আপ’-এ হাঁটুর বয়সি পুরুষ সহ-শিল্পীকে বলপূর্বক চুম্বন, যৌন হেনস্তা! বিতর্কে রাম কাপুর
-
কাতারে শান্তি আলোচনায় ইরান-আমেরিকা, কী বার্তা দু’দেশের, মধ্যপ্রাচ্যে ফিরবে শান্তি?
-
সরকারি প্রকল্প থেকে বঞ্চিত SIR-এ বাদ পড়ারা! মামলা দায়ের হাই কোর্টে