Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
জুন মালিয়া

পোশাক থেকে হানিমুন, বিয়ের পরিকল্পনা প্রকাশ্যে আনলেন জুন

কী বললেন অভিনেত্রী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৯, ১৬:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৯, ১৬:২৭

options
link
পোশাক থেকে হানিমুন, বিয়ের পরিকল্পনা প্রকাশ্যে আনলেন জুন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র সপ্তাহ খানেক। তারপরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জুন মালিয়া। তাঁর বিয়ে ঘিরে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন তো বটেই; আগ্রহী অনুরাগীরাও। টলিপাড়ায় বিয়ের সানাই বেজে গিয়েছে। নিমন্ত্রণ পত্র হয়তো বিলি হয়ে গিয়েছে। কিন্তু বিয়ের পরিকল্পনা নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটে বসেছিলেন অভিনেত্রী। বিয়েতে কী পরবেন, কীভাবে অনুষ্ঠানের পরিকল্পনা করছেন, তা একবিন্দুও জানতে দেননি। তবে এবার আর অনুরাগীদের কৌতূহল জিইয়ে রাখলেন না অভিনেত্রী। ফাঁস করলেন বিয়ের সমস্ত পরিকল্পনা।

এখন ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের জন্য শুটিং করছেন জুন মালিয়া। বিয়ের জন্য মাত্র ৪ দিন ছুটি পেয়েছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, যাবতীয় কাজকর্ম, কেনাকাটা, সব তাঁকে ওই চারদিনের মধ্যেই শেষ করতে হবে। “১ ডিসেম্বর আমরা সন্ধে নাগাদ রেজিস্ট্রি করব। তারপর নৈশভোজ। লাইভ ব্যান্ডের পারফর্ম্যান্সও হবে ওই সন্ধ্যায়। বন্ধু আর আত্মীয়দের বলেছি প্রচুর ভালবাসা আর আশীর্বাদ সঙ্গে করে নিয়ে আসতে। আর কিচ্ছু নয়। ২৭ নভেম্বর আমার মা পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়দের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। ২৯ নভেম্বর সৌরভের পরিবার আত্মীয়দের মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ করেছে। বিয়েতে মেহেন্দির অনুষ্ঠান থাকবে। তবে তার আগে এই সপ্তাহের শেষ দিনের জন্য অপেক্ষা করছি আমি। ওই দিন বন্ধুরা আমার বিয়ে উপলক্ষে পার্টি দিয়েছে।” বলেছেন জুন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: এখনও কাটেনি সংকট, হাসপাতালেই রয়েছেন অসুস্থ লতা মঙ্গেশকর ]

আর বিয়ের দিন? অভিনেত্রী জানিয়েছেন, ওই দিনের জন্য সোনালি, গোলাপি ও কমলা রঙের কম্বিনেশনে একটি কাঞ্জিভরম বেছেছেন তিনি। মা আর ঠাকুমার গয়নাতেই সাজবেন। তবে বিয়ে নিয়ে তাঁর থেকে বেশি তাঁর সন্তানরা বশি উচ্ছ্বসিত, জানান জুন। বলেন, সৌরভের সঙ্গে শিবাঙ্গী ও শিবেন্দ্রর সম্পর্ক খুব ভাল। তাই বিয়ে নিয়ে ওদের আগ্রহই নাকি বেশি।

বিয়ে তো হল। হানিমুনে কোথায় যাচ্ছেন জুন আর সৌরভ? আভিনেত্রী জানিয়েছেন, হানিমুনের সময় তাঁর হাতে নেই। ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের শুটিং নিয়ে তিনি খুব ব্যস্ত। মাত্র চারদিন ছুটি পেয়েছেন। তারপরই ফিরতে হবে কাজে। তাই হানিমুনের প্ল্যান আপাতত পোস্টপন্ড।

[ আরও পড়ুন: হাল ছাড়েননি, চলচ্চিত্র উৎসবে টিকিট বিক্রি করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.