Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Anik dutta Sunny deol Karan Deol

অনীক দত্তর ভাইয়ের মেয়ের সঙ্গে করণ দেওলের বিয়ে! ছবি শেয়ার করে কী লিখলেন পরিচালক?

ভাইরাল হয়েছে সানি দেওল ও ধর্মেন্দ্রর নাচের ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৩, ১৭:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৩, ১৭:৪৮

options
link
অনীক দত্তর ভাইয়ের মেয়ের সঙ্গে করণ দেওলের বিয়ে! ছবি শেয়ার করে কী লিখলেন পরিচালক? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার হয়ে গেল বলিউড অভিনেতা সানি দেওলের ছেলে করণ দেওলের রোকা অনুষ্ঠান। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী দৃশার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন সানিপুত্র করণ। ছিমছাম অনুষ্ঠানে কেক কেটে, সই সাবুদ করে দিশার সঙ্গে রোকা সারলেন করণ। উপস্থিত ছিলেন দাদু ধর্মেন্দ্র, কাকা ববি দেওল ও অভয় দেওলও। তবে এই অনুষ্ঠানে অতিথির তালিকা এখানেই শেষ নয়। করণের রোকাতে হাজির ছিলেন টলিউডের জনপ্রিয় পরিচালক অনীক দত্তও। ফেসবুকে সেই ছবি শেয়ার করলেন অনীক নিজেই। 

বিমল রায়ের প্রপৌত্রী ছাড়াও  করণ দেওলের হবু বউয়ের আরেকটি পরিচয় রয়েছে। দৃশা হলেন পরিচালক অনীক দত্তর ভাইয়ের মেয়ে। রোকা সেরিমনির ছবি পোস্ট করে অনীক দৃশাকে পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে। 

Advertisement

২০১৯ সালে সানি দেওলের পরিচালনায় তৈরি ‘পল পল দিলকে পাস’ ছবি থেকেই বলিউডে পা রাখেন করণ। ছবি বক্স অফিসে খুব একটা সফল না হলেও, প্রশংসিত হন করণ। এর পর ‘ভেইল্লে’ ছবিতে করণকে দেখা যায়। তবে সেটি কখনও সিনেমা হলে এল আর কখনই বা বিদায় নিল, তা মনে করা শক্ত। কেরিয়ার গ্রাফ যেমনই হোক না কেন। ব্যক্তিগত জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে চলেছেন করণ।

[আর পড়ুন: ‘শাহরুখ ঘুষ দিয়েছেন, হাত পেতে কালো টাকা নেন সমীর’, বম্বে হাইকোর্টে নতুন মামলা]

দীর্ঘদিনের প্রেমিকা দৃশা আচার্যকে বিয়ে করতে চলেছেন করণ। শোনা গিয়েছে, ছোটবেলা থেকেই নাকি দিশা ও করণের বন্ধুত্ব। পরে যা প্রেমে পরিণত হয়। দুবাইয়ে থাকেন দিশা। বলিউডের সঙ্গে নাকি তাঁর যোগ বেশ পুরনো। জল্পনা, কিংবদন্তি বাঙালি অভিনেতা-পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী দিশা। যদিও বিনোদন জগতের সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন।

সে যাই হোক। দৃশা ও করণের রোকা (পাঞ্জাবিদের বিয়ের আগের অনুষ্ঠান) সম্পন্ন হয়েছে। আর তাতে চুটিয়ে নেচেছেন সানি। 

[আর পড়ুন: বিয়ে করছেন কঙ্গনা রানাউত! সরাসরি সাংবাদিকদেরই দিলেন নিমন্ত্রণের কার্ড]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.