সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বিরতির পর বড়পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী শতাব্দী রায়। মৈনাক ভৌমিকের হরর থ্রিলার ঘরানার ছবি ‘বাৎসরিক’- এর হাত ধরেই প্রত্যাবর্তন ঘটছে তাঁর রূপোলি পর্দায়। এই ছবিতে শতাব্দী রায়ের সঙ্গে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকেও। গল্পে শতাব্দী সম্পর্কে ঋতাভরীর ননদ। শতাব্দীর চরিত্রের নাম স্বপ্না এবং ঋতাভরীর চরিত্রের নাম বৃষ্টি। শনিবার প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার।
ছবির ট্রেলার জুরে গা ছমছমে নানা ভূতুড়ে কাণ্ড। ভাইয়ের মৃত্যুর পর থেকেই বাড়িতে ঘটে চলেছে নানা অদ্ভুতুড়ে কাণ্ড। এই ছবিতে ননদ আর ভাইয়ের বউয়ের সম্পর্কের সমীকরণ ট্রেলারের কয়েক ঝলকে একটু অন্যরকম বলেই মনে হয়। ভাইয়ের মৃত্যুর পর নিজের দিদির মতোই ভাইয়ের বউয়ের খেয়াল রাখেন স্বপ্না। বাড়িটিই ঠিক নয়! এই বাড়ির জন্যই যত বিপদ সেকথাও বোঝানোর চেষ্টা করে স্বপ্না। কিন্তু ভাইয়ের বউ বর্ষা এসবে বিশ্বাস করে না।
বাৎসরিক আদতে সম্পর্কের ছবি। ননদ আর বউদির যে সম্পর্ক সেই নিয়েই এগিয়েছে ছবির গল্প। যেখানে দেখা যাচ্ছে একজনের ভাই মারা গিয়েছে আর অন্য জনের স্বামী। ননদ শতাব্দী আর ভাইয়ের বউ ঋতাভরীকে কেন্দ্র করেই আবর্তিত হয় কাহিনি। ভূত, ভয়, সম্পর্ক এবং নেগেটিভিটি এই সব নিয়েই এই হরর কাহিনি। বড়পর্দায় ছবিটি মুক্তি পাবে আগামী ৬ জুন।
সর্বশেষ খবর
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা