সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং বড্ড একঘেয়ে। কী করা যায়? পরনের পাজামাটি না পরেই খাটের উপরে দাঁড়িয়ে ‘আইটেম ডান্স’ করা যায়। আর এমন কাণ্ড একজনই করতে পারেন। তিনি হলেন মীর আফসার আলি (Mir Afsar Ali)। নিজের এই কীর্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেছেন তিনি।

শহরের এক পাঁচতারা হোটেলে শুটিং ছিল মীরের। টানা শুটিং করতে করতে একঘেয়ে লাগছিল তাঁর। তখই এই কাণ্ডটি ঘটিয়েছেন। শুধুমাত্র নীল রঙের পাঞ্জাবি ছিল মীরের পরনে। সেই অবস্থাতেই সাদা ধবধবে বিছানার উপর উঠে দাঁড়িয়ে পড়েন তারকা। তারপর গান করতে করতে নাচতে থাকেন।

[আরও পড়ুন: ‘মৃগয়া’র ৪৬ বছর পর ফের বড়পর্দায় জুটি বাঁধছেন মিঠুন চক্রবর্তী ও মমতা শংকর!]
ল্যাসময়ী এই নাচ প্রিয় নায়িকাদের দেখেই শিখেছেন বলে দাবি মীরের। কেউ তাঁর নাচকে খারাপ বললেন বড্ড দুঃখ পাবেন বলেও জানিয়েছেন অভিনেতা তথা জনপ্রিয় সঞ্চালক। মীরের এই ‘আইটেম ডান্স’কে খুব বেশি কেউ অবশ্য খারাপ বললেননি। বরং বেশিরভাগ মানুষেরই পছন্দ হয়েছে। কেউ তাঁকে ‘সেক্সি’ আখ্যা দিয়েছেন, কেউ আবার হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি ব্যবহার করেছেন। কেউ কেউ আবার মীরের এই ভিডিও দেখে তাঁকে রোদ্দুর রায়ের সঙ্গে তুলনা করেছেন।
View this post on Instagram
এমন রসিকতা মীরই করতে পারেন। কবিগুরুর জন্মদিনে তাঁর সাজে ছবি পোস্ট করতে পারেন, আবার দুর্গা ঠাকুরের অসুর হয়ে যেতে পারেন। মীরের এই নিত্যনতুন পোস্ট দেখতে বেশ পছন্দ করেন অনুরাগীরা। তাঁদের মুখে ফুটে ওঠে হাসি। কিছুদিন আগেই আবার সেরা রেডিও জকির শিরোপা পেয়েছিলেন মীরের। সেই ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে।
View this post on Instagram
[আরও পড়ুন: মাদক কাণ্ডে আটক হওয়ার ২৪ ঘণ্টা পরেই জামিন শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্তের]
সর্বশেষ খবর
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা
-
৪ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন