সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধর্মের পথে চলার জন্য বলিউড ত্যাগ করলেন এক অভিনেত্রী। এবার প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী সানা খান (Sana Khan)। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে গ্ল্যামার জগৎ ছাড়ার কথা ঘোষণা করেন সানা।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: দেশের সবচেয়ে ‘বিপজ্জনক তারকা’ তাব্বু-তাপসী-অনুষ্কা! দাবি সাম্প্রতিক সমীক্ষায়]
বৃহস্পতিবার রাতেই দীর্ঘ বার্তা দিয়ে পোস্টটি করেন সানা। জানান, বহু বছর ধরে বিনোদন জগতে রয়েছেন। যে খ্যাতি, অর্থ, সম্মান পেয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। কিন্তু কিছুদিন ধরেই তাঁর মনে হচ্ছে কিসের জন্য এই খ্যাতি আর অর্থ উপার্জন? যেকোনও সময় মৃত্যু আসতে পারে। মানুষের কি এ বিষয়ে ভাবা উচিত না? মানবিকতার খাতিরে, নিজের প্রিয়জনদের জন্য বাঁচা উচিত না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তিনি নাকি বুঝেছেন জীবন-মৃত্যুর এই দোটানাই শুধু জীবনের উদ্দেশ্য নয়। জীবনে মানুষের জন্য অনেক কিছু করার আছে। তাই বলিউড ছেড়ে ধর্ম সাধনার পথ বেছে নিয়েছেন তিনি। আর অনুরোধ করেছেন কেউ যেন তাঁকে আর পুরনো পেশায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা না করেন। কোনও কাজের জন্য না বলেন।

সানার এই পোস্ট বছর খানের আগে ‘দঙ্গল’ খ্যাত জায়রা ওয়াসিমের (Zaira Wasim) কথা মনে করিয়ে দেয়। প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), ফারহান আখতারের সঙ্গে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর শুটিং শেষ করেই গ্ল্যামার জগত ছাড়ার কথা ঘোষণা করেছিলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী। জীবনের বাকি দিনগুলো ধর্মের আশ্রয়েই কাটাবেন বলে জানান। সেই পথেই হাঁটলেন সলমন খানের (Salman Khan) ‘জয় হো’ সিনেমার সহ-অভিনেত্রী।
[আরও পড়ুন: কেন লক্ষ্মীদেবীর আরাধনা করেন, ছবি শেয়ার করে জানালেন হলিউড অভিনেত্রী]
সর্বশেষ খবর
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের
-
তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা