Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Bipasha Basu

দ্রুত কমছে ওজন, একেবারেই বদলে গিয়েছে লাইফস্টাইল, দুশ্চিন্তায় হবু মা বিপাশা বসু!

একটি সাক্ষাৎকারে মা হওয়া নিয়ে মুখ খুললেন বিপাশা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২২, ১৫:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২২, ১৫:১০

options
link
দ্রুত কমছে ওজন, একেবারেই বদলে গিয়েছে লাইফস্টাইল, দুশ্চিন্তায় হবু মা বিপাশা বসু! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হতে চলেছেন বিপাশা বসু। এ খবর মোটেই নতুন নয়। ইতিমধ্যে বিপাশার সাধের অনুষ্ঠানও দেখে ফেলেছে তাঁর অনুরাগীরা। কয়েকদিন আগে তো স্বামী করণ সিং গ্রোভারকে পাশে নিয়ে দ্বিতীয়বার বেবি শাওয়ারের অনুষ্ঠানও করেছেন অভিনেত্রী। তবে এত অনুষ্ঠানের মাঝেও বেশ চিন্তিত বিপাশা বসু (Bipasha Basu)। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপাশা স্পষ্ট জানালেন, মা হওয়া এই জার্নিটা মোটেই সহজ ছিল না। এই সময়টা বেশ অন্যরকম। দিনরাত উথাল-পাথাল হয়ে যায়।

সাক্ষাৎকারে বিপাশা (Bipasha Basu) আরও বলেন, প্রেগন্যান্সির প্রথম কটা মাস আমার জন্য খুব শক্ত ছিল। লোকে মর্নিং সিকনেসের কথা বলে। আমার তো গোটা দিনটাই শরীরখারাপ লাগত। হয় আমি বিছানায় থাকতাম না হয় বাথরুমে। সামান্য খাবারও খেতে পারতাম না। ওজনও কমে গিয়েছিল। তবে আসতে আসতে সময় যত গেল এটা কমতে থাকল।

Advertisement

শুধু তাই নয়, বিপাশার কথায়, এই সময়টা আমি কোনও স্পেশাল ডায়েটে নেই। নর্ম্যাল খাবার-দাবার খাচ্ছি। আগের মতোই কার্ব, ফ্যাট, প্রোটিন, ফল সবজি খাচ্ছি। শিখতে হচ্ছে হাঁটা, চলা, শোয়া, বসা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

[আরও পড়ুন:  আচমকা অসুস্থ দীপিকা পাড়ুকোন, ভরতি হতে হল হাসপাতালে]

মডেল হিসেবে মুম্বইয়ে কেরিয়ার শুরু করেছিলেন বিপাশা। শোনা যায়, সেই সময় ডিনো মোরিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। পরে সিনেমার জগতে প্রবেশ করেন অভিনেত্রী। সেই সময় জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। জনের সঙ্গে বিচ্ছেদের বেশ কিছুদিন পর করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি দু’জনের সম্পর্কের সূত্রপাত। ২০১৬ সালে বিয়ে করেন করণ-বিপাশা। এবার প্রথমবার মা হতে চলার আনন্দে ভাসছেন অভিনেত্রী। উচ্ছ্বসিত করণও।

[আরও পড়ুন: ‘খুব লাজুক ছিলাম…’ পুজোর প্রেম নিয়ে অকপট অঙ্কুশ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.