বাবা সেলিম খান অসুস্থ, ভর্তি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। এর মধ্যেই কয়েক কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অভিনেতা আরবাজ খান। মুম্বইয়ের বুকে আরবাজের বিলাসবহুল ফ্ল্যাটের দাম কত? কীভাবেই বা আরবাজ সাজালেন নতুন ফ্ল্যাট?
জানা যাচ্ছে, মুম্বইয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের কাছে যোগেশ্বরী আবাসনের কাছে ২৭ তলায় আরবাজের নতুন ফ্ল্যাট। যার দাম পড়েছে ২কোটি ৭৮ লক্ষ টাকা। ১২৪৩ স্কোয়ার ফুটের এই ফ্ল্যাট থিমের সাজে সাজাচ্ছেন আরবাজ। আলো, নিরাপত্তা সবটাই নাকি নিয়ন্ত্রিত হবে উন্নত প্রযুক্তির দ্বারা। ‘মিনিমালিস্ট’ থিমেই নাকি সাজবে আরবাজের কোটি টাকার ফ্ল্যাট। যেখানে থাকবে আভিজাত্যের ছোঁয়াও। ওই বিলাসবহুল আবাসনে থাকছে জিম। চলতি মাসেই নাকি ১৬ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি ও ৩০ হাজার টাকার রেজিস্ট্রেশন ফিজ দিয়েছেন আরবাজ। এই মুহূর্তে চলছে আরবাজের নতুন ফ্ল্যাট নির্মাণের কাজ। ২০৩০ সাল নাগাদ এই ফ্ল্যাটের কাজ শেষে তা হাতে পাবেন বলে জানা যাচ্ছে আরবাজ।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, মুম্বইয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের কাছে যোগেশ্বরী আবাসনের কাছে ২৭ তলায় আরবাজের নতুন ফ্ল্যাট। যার দাম পড়েছে ২কোটি ৭৮ লক্ষ টাকা। ১২৪৩ স্কোয়ার ফুটের এই ফ্ল্যাট থিমের সাজে সাজাচ্ছেন আরবাজ।
উল্লেখ্য, এই মুহূর্তে খান পরিবারে দুর্যোগের ঘনঘটা। গত্র ১৭ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি সেলিম খান। কিংবদন্তি চিত্রনাট্যকারের অসুস্থতায় চিন্তার মেঘ ঘনিয়েছে পরিবারের সকলের মনে। সেলিম খানের মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাঁর শারীরিক পরিস্থিতি বেশ জটিল হয়েছিল। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাঁকে। যদিও তারপর ভেন্টিলেটর থেকে বেস্র করে তাঁকে রাখা হয়েছে আইসিইউতে। এই মুহূর্তে নবতিপর চিত্রনাট্যকারের শারীরিক অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাহাড় থেকে সাগরে উন্নয়ন! অর্থমন্ত্রীর হাত ধরে সেজে উঠবে কল্লোলিনী, স্বপন দাশগুপ্তর প্রশংসায় মুখ্যমন্ত্রী
-
বিশ্বকাপের মঞ্চে ‘দেশবিরোধী’ আচরণ! রোহিতের পরে এবার তুমুল কটাক্ষের শিকার মিতালি রাজ
-
‘খান স্যার খুন করেছে আমার ভাইকে’, প্রিন্সের রহস্যমৃত্যুতে বিস্ফোরক রোশন
-
ক্লাসের বদলে বন্ধ ঘরে কুকীর্তি! কন্ডোম উদ্ধার হতেই প্রধান শিক্ষকের উপর ‘ডিম-থেরাপি’
-
‘ইন্ডিয়া’য় বিষ ঢেলেছে কে? বিরোধী জোটে ‘ফাটলে’ রাহুলকেই দায়ী করল ডিএমকে