সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের করোনার (Corona Virus) বলিউড বলিউডের অভিনেতা। প্রয়াত ‘স্পেশাল অপস’ খ্যাত অভিনেতা বিক্রমজিৎ কনরাওয়ারপাল (Bikramjeet Kanwarpal)। মাত্র ৫২ বছর বয়স ছিল বিক্রমজিতের। সেনার অফিসার ছিলেন তিনি। সেখান থেকে অবসর নেওয়ার পরই সিনেমার জগতে পা রাখেন।
পয়লা মে বিক্রমজিতের প্রয়াণের খবর দেন বলিউডের প্রযোজক-পরিচালক অশোক পণ্ডিত (Ashok Pandit)। টুইটারে তিনি লেখেন, “আজ সকালে মেজর বিক্রমজিৎ কনওয়ারপালের কোভিডে কারণে মৃত্যুর খবর পেয়ে খুব খারাপ লাগছে। সেনার অবসরপ্রাপ্ত অফিসার বহু সিনেমা এবং সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তাঁর পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা রইল। ওঁ শান্তি। ”
Sad to hear about the demise of actor Major Bikramjeet Kanwarpal this morning due to #Covid.
A retired army officer, Kanwarpal had played supporting roles in many films and television serials.
Heartfelt condolences to his family & near ones.ॐ शान्ति !
🙏— Ashoke Pandit (@ashokepandit) May 1, 2021
[আরও পড়ুন: ফের ত্রাতার ভূমিকায়, এবার রিয়ালিটি শোয়ের প্রতিযোগীর গোটা গ্রামের রেশনের দায়িত্ব নিলেন সোনু]
৫২ বছরের বিক্রমজিৎ কনরাওয়ারপাল ২০০৩ সালে ভারতীয় সেনা (Army Officer) থেকে অবসর নেন। তারপরই অভিনয় জগতে আসেন। ‘পেজ ৩’, ‘রকেট সিং সেলসম্যান অফ দ্য ইয়ার’, ‘আরক্ষণ’, ‘মার্ডার ২’, ‘২ স্টেটস’, ‘ দ্য গাজি অ্যাটাক’-এর মতো একাধিক হিট সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘দিয়া অউর বাতি হম’, ‘ইয়ে হ্যায় চাহাতে’, ‘দিল হি তো তো হ্যায়’-র মতো হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন। ডিজনি প্লাস হটস্টারের ‘স্পেশ্যাল অপস’ সিরিজে অভিনয় করেছিলেন জি. পি. মাথুরের চরিত্রে। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকেই।
করোনার দ্বিতীয় ঢেউয়ের বলিউডে যেন মৃত্যু মিছিল। গত মাসে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে বলিউডের ৮১ বছরের চরিত্রাভিনেতা কিশোর নন্দলস্করের (Kishore Nandlaskar)। তার কিছুদিন পরেই প্রয়াত হন বলিউডে বিখ্যাত নদিম-শ্রবণ জুটির শ্রবণ রাঠোরের (Shravan Rathod)। কোভিড পজিটিভ ছিলেন তিনিও। এদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত ৪৭ বছরের অভিনেতা অমিত মিস্ত্রি। তবে তিনি করোনা পজিটিভ ছিলেন না। এমন পরিস্থিতিতেই আবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর (Randhir Kapoor)। করোনা আক্রান্ত হয়েছিলেন ‘পাটিয়ালা বেবস’ খ্যাত অভিনেতা অনিরুদ্ধ দেব (Aniruddh Dave)। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ICU-তে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।
[আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ‘শুটার দাদি’, শোকপ্রকাশ অক্ষয়-ভূমিদের]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক