সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় বহুবার এসেছেন তিনি। তবে মূলত ছবির প্রচারে। কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চেও অবশ্য দেখা গিয়েছিল তাঁকে। সূত্রের খবর, এবার ছবির শুটিংয়ে কলকাতায় আসছেন তনুজাকন্য়া।
[আরও পড়ুন: ‘আমায় মাফ করবেন…’, ‘লৌহ কপাট’ বিতর্কের মাঝে প্রথমবার মুখ খুললেন গায়ক তীর্থ?]
পরিচালক সমু মুখোপাধ্য়ায় ও তনুজার মেয়ে কাজল (Kajol)। ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বেড়ে উঠেছেন তিনি। এখনও দুর্গাপুজোয় শাড়ি পরে ঠিক বাঙালি মেয়েদের মতো সেজে ওঠেন। নিজের হাতে অতিথিদের পরিবেশন করেন ভোগ প্রসাদ। বাংলার সঙ্গেও তাঁর অদ্ভুত নাড়ির টান। সূত্র বলছে, নতুন বছরে কলকাতায় পা রাখবেন তিনি। শহরে থাকবেন বেশ কিছু দিন। টলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী, টলিউডের এক পরিচালকের ছবিতেই নাকি দেখা যাবে বলিউড ডিভাকে। তবে কার ছবি, কোন ছবি, সেই তথ্য ফাঁস করতে চাইছেন না কেউই। শুধুমাত্র জানা গিয়েছে, ছবির নাম ‘মা’।
শোনা যাচ্ছে, ছবিটি প্রযোজনা করছেন অজয় দেবগণ। ডিসেম্বরে কলকাতায় রেইকি করতে আসবে অজয় দেবগণের টিম। আর কাজল আসবেন জানুয়ারিতে।
[আরও পড়ুন: ‘লৌহ কপাট’ বিতর্কের মাঝেই নতুন টুইট, কী বললেন এ আর রহমান?]
সর্বশেষ খবর
-
যশস্বীর রান আউটের জন্য দায়ী রাহুল! কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা?
-
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে
-
দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ
-
পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে সন্তানের সঙ্গে এই ৫ কাজ করছেন? চোকাতে হতে পারে চরম মূল্য!