সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য বিয়ে করেছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সবে শুরু করেছেন নতুন সংসার। কয়েকদিন আগে ভিকির জন্য নিজে হাতে হালুয়া বানিয়ে ছিলেন ক্যাট। সেই হালুয়া খেয়ে ভিকি তো একেবারে পাগল। হালুয়া খেয়ে ভিকি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘এই হালুয়া বিশ্ব সেরা!’ ভালই চলছিল ভিকি ও ক্যাটরিনার মিষ্টি সংসার। কিন্তু দুম করে দাম্পত্য়ের মাঝে ঢুকে পড়ল কর্ম! আগেই নতুন বউকে ঘরে ছেড়ে কাজে যোগ দিয়েছেন ভিকি কৌশল। আর এবার ক্যাটরিনাও শুরু করলেন নতুন ছবির কাজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ক্যাটের একটি ছবি। যেখানে দেখা গিয়েছে, পরিচালক শ্রীরাম রাঘবনের কাছ থেকে দৃশ্য বুঝে নিচ্ছেন ক্যাটরিনা। পরনে তাঁর হাঁটু উচ্চতার স্কার্ট ও গোলাপি রঙের শ্রাগ।
সম্প্রতি ভিকি কৌশল তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ফের কাজ শুরুর ইঙ্গিত দিয়ে ছিলেন। ইনস্টাতে একটি ছবি পোস্ট করে ভিকি কৌশল লিখেছিলেন, প্রথমে চা, তারপর কাজ!

মেঘনা গুলজারের ‘স্যাম বাহাদুর’ ছবির শুটিংয়েই ব্যস্ত রয়েছেন ভিকি কৌশল। স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশের জীবনীর ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই ছবি। ভিকির সঙ্গে এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী ফতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রাকে।

[আরও পড়ুন: ‘স্নানঘরে একমাত্র প্রাইভেসি পাই’, অনুরাগীদের প্রশ্নে বিস্ফোরক নুসরত জাহান]
View this post on Instagram
তবে শুধু পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গেই নয়, শোনা যাচ্ছে জানুয়ারি মাসেই নাকি দিল্লিতে রওনা দেবেন ক্যাটরিনা কাইফ। সলমন খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ ছবির বাদ বাকি শুটিং করবেন ক্যাটরিনা। জানা গিয়েছে, প্রায় ১৫ দিন ধরে ভিকির থেকে দূরে থেকে সলমনের সঙ্গে শুটিং করবেন ক্যাট। সূত্রের খবর অনুযায়ী, দিল্লিতে পৌঁছে অ্যাকশন দৃশ্য়ের শুটিং করবেন অভিনেত্রী। বিয়ে থাকার কারণেই নাকি আগে এই দৃশ্যগুলো অভিনয় করতে চাননি তিনি। আসলে বলিউডের এই নবদম্পতি একটু জলদিই বুঝে গেলেন প্রেমে মন ভরলেও, পেট ভরবে না!
[আরও পড়ুন: ২০০ কোটি টাকার দুর্নীতি কাণ্ডে ‘ঠগ’ সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এবার রাজসাক্ষী নোরা ফতেহি! ]
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক