Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Parineeti Chopra-Raghav Chadha

আর গোপন নয়, শিগগিরই বাগদান পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডার?

দুই পরিবারের তরফে ঘোষণা করা হবে শুভ কাজের দিনক্ষণ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৩, ১৫:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৩, ১৫:১৯

options
link
আর গোপন নয়, শিগগিরই বাগদান পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডার? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর গোপনে ডেটিং, পাপারাৎজিদের নজর এড়াতে আড়াল-আবডাল নয়। এবার তো আর ‘গোপন কথা রবে না গোপনে’! দুই পরিবার একসঙ্গে চার হাত এক হওয়ার ঘোষণা করতে চলেছে। আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) প্রেম এবার প্রকাশ্যে আসতে চলেছে। শোনা যাচ্ছে, খুব শিগগিরই তাঁদের ‘রোকা’ (Rooka)বা দুই পরিবার মিলিত হবে, ধুমধাম করে অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে। আর সেখানেই চাড্ডা ও চোপড়া পরিবার একত্রে দু’জনের বিয়ের কথা ঘোষণা করবেন।

Advertisement

‘পরিণীতির কথা নয়, রাজনীতির কথা জিজ্ঞাসা করুন’ – রেস্তরাঁয় দু’জনের একসঙ্গে খাওয়াদাওয়ার ছবি ভাইরাল হওয়ার পরদিন সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে এমনই উত্তর দিয়েছিলেন রাজ্যসভার তরুণ সাংসদ রাঘব চাড্ডা। রাজ্যসভায় (Rajya Sabha)এনিয়ে তাঁকে চেয়ারম্যান জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) খোঁচাও সহ্য করতে হয়েছিল। তিনি বলেছিলেন, ”আপনি তো সোশ্যাল মিডিয়ায় ভালই স্পেস পাচ্ছেন। আজকের দিনটা বোধহয় আপনার নীরবতার।” তাঁর কথা শুনে হাসির রোল ওঠে সংসদে। যদিও রাঘব এর উত্তরে কিছুই বলেননি।

Parineeti

 

এভাবে পরিণীতি-রাঘবের সম্পর্ক নিয়ে গুঞ্জন-ফিসফাস বেড়েই চলেছিল। তবে রবিবার সেই গুঞ্জনই অনেকটা পাকাপোক্ত হল টিনসেল টাউনে। সূত্রের খবর, দুই পরিবারও রাঘব-পরিণীতির সম্পর্কের কথা জানে। খুব দ্রুত তাঁরা নিজেদের মধ্যে বিয়ে নিয়ে পাকা কথা বলতে আগ্রহী। দুই পরিবার পরিণীতি-রাঘবের এই সম্পর্ক নিয়ে অত্যন্ত খুশি। চাড্ডা এবং চোপড়া, দুই পরিবারই যেহেতু পাঞ্জাবি, তাই খুব শিগগিরই তাঁদের ঐতিহ্যবাহী ‘রোকা’ অনুষ্ঠানে মিলিত হবেন পরিবারের সদস্যরা। সেখানেই ঘোষণা হতে পারে শুভ কাজের দিনক্ষণ। তবে রোকার দিন ঠিক করার ক্ষেত্রে একমাত্র বাধা হয়ে দাঁড়াচ্ছে অভিনেত্রী এবং সাংসদের ব্যস্ত শিডিউল।

[আরও পড়ুন: রাজ্যের DA ইস্যুতে হস্তক্ষেপ দাবি, রাষ্ট্রপতিকে গণ ই-মেল আন্দোলনকারীদের]

রাজনৈতিক নেতা এবং বলিউড নায়িকার এই প্রেম সম্ভবত খুব নতুন নয়। দু’জনে একসঙ্গে পড়াশোনা করতেন লন্ডন স্কুল অফ ইকনমিক্স (London School of Economis)। সেখানকার বন্ধু-সহপাঠীদের কথা অনুযায়ী, সেই সময় থেকেই একে অপরকে পছন্দ করতেন। কিছু কিছু ক্ষেত্রে দু’জনের মিল তাঁদের পরস্পরকে কাছে টেনেছিল। দু’জনেই বিশ্বের বিভিন্ন অচেনা-অখ্যাত জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। তাঁদের মধ্যে সেসব নিয়ে বিস্তর কথাবার্তা হত। যদিও প্রথমে পরিণীতি তাঁদের সম্পর্কের কথা স্বীকার করতে চাননি। বারবার বলতেন, তাঁরা শুধু ভাল বন্ধু, অন্য কিছু নয়। আর সেই বন্ধুত্বই যে তাঁদের জীবনসঙ্গী করে তোলার দিকে নিয়ে গেল, তা আর এখন গোপনীয় নয়। এখন শুধু চার হাত এক হওয়ার অপেক্ষা।

[আরও পড়ুন: ফেসবুকে ভুয়ো ‘কলগার্ল’ অ্যাকাউন্ট, দিনরাত উড়ো ফোনে বিরক্ত দম্পতি, দায়ের অভিযোগ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.