সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই কুন্তল ঘোষের সঙ্গে যোগ থাকায় ইডির অন্দরে টানাটানি টলিপাড়ার অভিনেতা বনি সেনগুপ্তকে। কুন্তল ঘোষের টাকায় গাড়ি কেনায় কম ঝক্কি পোহাতে হয়নি তাঁকে। ইডির কাছে সমস্ত টাকা ফেরৎ দিয়েই আপাতত রেহাই পেয়েছেন বনি। এখন তাই নিশ্চিন্ত সময়। এদিকও ওদিক না ভেবে, বনি রওনা দিয়েছেন দুবাইয়ে। অন্তত, তাঁর সোশ্য়াল মিডিয়ার অ্য়াকাউন্ট এমনটাই বলছে। আর দুবাইয়ে গিয়েই অভিনেতার স্বপ্নপূরণ।
View this post on InstagramAdvertisement
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বনি তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে জিপলাইনে দুবাই শহরের আকাশে উড়ে বেড়াচ্ছেন বনি। সেই ভিডিও শেয়ার করে বনি লিখলেন, এই শহরে সব স্বপ্নপূরণ হয়!
[আরও পড়ুন: অক্ষয় কুমারের ছবির শুটিংয়ে দুর্ঘটনা, দুর্গ থেকে পড়ে মৃত্যু এক কর্মীর!]
বনির এই ভিডিও দেখে একদিকে যেমন তাঁর অনুরাগীরা খুশি হয়েছেন। তেমনি নেটিজেনদের একাংশ কটাক্ষ করতেও ছাড়েননি বনিকে। অনেকেই লিখেছেন, ইডি আসবে বলে উড়ে যাচ্ছে। আবার অনেকে বনিকে ‘লিডিং হিরো’ বলেও খোঁচা দিতে ছাড়েননি ।
[আরও পড়ুন: ‘ব্যোমকেশ’ দেবের সত্যবতী মৌনী রায়! টলিপাড়ার নতুন জুটি নিয়ে শোরগোল শুরু ]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের