সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় ছিলেন প্রেমিক। এখন তো দারুণ বন্ধুত্ব। একসঙ্গে মিলে ছুটিও কাটান। হ্যাঁ, কথা হচ্ছে রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোনের। রণবীর কাপুর যেমন আলিয়ার সঙ্গে সুখে সংসার করছেন, তেমনি রণবীর সিংয়ের সঙ্গে সুখের ঘর পেতেছেন দীপিকাও। পুরনো প্রেমের কথা এখন শুধুই গুঞ্জনে। আর এবার বলিউডের পর্দায় ফের জুটি বাঁধছেন দীপিকা ও রণবীর। আর সঙ্গে থাকছেন আলিয়া!
দীপিকা ও রণবীর জুটি বেঁধে একের পর ছবি হিট দিয়েছেন। অফ স্ক্রিন প্রেম, অন স্ত্রিনেও কেরামতি দেখিয়েছে। সেই পুরনো ম্যাজিককে সঙ্গে নিয়েই এবার জুটি বাঁধছেন রণবীর (Ranbir Kapoor) ও দীপিকা (Deepika Padukone)।
বলিউড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির দ্বিতীয়ভাগে নাকি দীপিকা থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। শোনা যাচ্ছে, পার্বতীর চরিত্রে দেখা যাবে দীপিকাকে। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির দ্বিতীয়ভাগে উঠে আসবে মহাদেব ও পাবর্তীর গল্প। সেখানেই পাবর্তী হবেন দীপিকা। তবে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রথমভাগেও একঝলক দেখা যাবে অভিনেত্রীকে।
[আরও পড়ুন: পড়ে রইল ‘থোড়ি সি জমিন, থোড়া আসমান’, মাঝরাতে পঞ্চভূতে বিলীন সংগীতশিল্পী ভূপিন্দর সিং ]
বলিউডের বহু প্রতীক্ষিত এই ছবির ঘোষণা করা হয়েছিল ২০১৪ সালে। ঠিক হয় অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। পরে ২০১৭ সালে প্রযোজক করণ জোহর জানান, ট্রিলজি হিসেবে ‘ব্রহ্মাস্ত্র’ তৈরি করা হবে। সেই মতো ২০১৮ সালে ছবির শুটিং শুরু করেন অয়ন।

বেনারসের পাশাপাশি বুলগেরিয়াতেও ‘ব্রহ্মাস্ত্র’র (Brahmastra) শুটিং হয়েছে। সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং নাগার্জুনের মতো তারকা। ছবিতে রণবীরের চরিত্রের নাম শিব। আর আলিয়া অভিনয় করেছেন ইশার চরিত্রে। আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয় শিব। অলৌকিক ক্ষমতা রয়েছে তার। আগুনে পোড়ে না তার শরীর। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোমের মতো পঞ্চভূতের রহস্যে।
‘ব্রহ্মাস্ত্র’র তিনটি পর্বের এই প্রথম পর্বে মূলত শিবের কাহিনিই দেখানো হবে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মৌনি রায়, ডিম্পল কাপাডিয়া, দিব্যেন্দু শর্মা, ধ্রুব সেহগল, সৌরভ গুজ্জর। ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে (Shah Rukh Khan)। শোনা গিয়েছে, বিজ্ঞানীর ভূমিকায় দেখা যাবে বলিউড বাদশাকে। শোনা যায়, এই ছবির শুটিং চলাকালীনই প্রেমে পড়েন রণবীর ও আলিয়া। চলতি বছরের ১৪ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন দুই তারকা। সেদিন ছবির সামান্য ঝলক প্রকাশ করেছিলেন পরিচালক অয়ন। এতদিনে প্রকাশ্যে এল ট্রেলার। সিনেমা হলে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর।

[আরও পড়ুন: মুখ ভরতি দাড়ি, এলোমেলো চুলে লন্ডনের রাস্তায় ঘুরছেন শাহরুখ! ভাইরাল ‘ডানকি’ ছবির লুক]
সর্বশেষ খবর
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি
-
হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন! দিল্লিতে বিক্ষোভ ককরোচ পার্টির, নিরাপত্তা দিল শাহের পুলিশ
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
-
আর জেড প্লাস নিরাপত্তা নেই লালুর, লাঠি হাতেই বাড়ি পাহারায় দলের কর্মীরা