Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Cardi B

মা দুর্গার সাজে হাতে জুতো,‌ র‌্যাপার কার্ডি বি’র নয়া বিজ্ঞাপন ঘিরে নিন্দার ঝড়

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২০, ২৩:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২০, ২৩:২১

options
link
মা দুর্গার সাজে হাতে জুতো,‌ র‌্যাপার কার্ডি বি’র নয়া বিজ্ঞাপন ঘিরে নিন্দার ঝড় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ বিতর্কে র‌্যাপার কার্ডি বি (Cardi B)। বিখ্যাত জুতো প্রস্তুতকারক সংস্থার নতুন জুতোর কালেকশনের বিজ্ঞাপন করতে গিয়ে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মা দুর্গার মতো দাঁড়িয়ে হাতে জুতো নিয়ে ছবি তোলেন কার্ডি বি। সেখানে আবার দশটি হাতও রয়েছে কার্ডির। এরপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সমালোচনায় মুখর হন নেটিজেনরা। অভিযোগ ওঠে মা দুর্গাকে অসম্মান করা এবং হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার।পরে কার্ডি বি ক্ষমাও চান। তাতেও অবশ্য বিতর্ক থামেনি।

বিখ্যাত জুতো প্রস্তুতকারক সংস্থা ‘‌রিবক’ (Reebok)‌ সম্প্রতি বাজারে এনেছে নিজেদের নতুন স্নিকার্সের কালেকশন। সেই কালেকশনেরই বিজ্ঞাপন করেন কার্ডি বি। আর সেটা করতে গিয়ে মা দুর্গার মতো দাঁড়িয়ে ছবি তোলেন। যেখানে তাঁর সঙ্গে রয়েছে দশটি হাত। সামনের হাতে ওই নতুন জুতো জোড়া ধরা। ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘‌নতুন এই স্নিকার আগামী ১৩ নভেম্বর বাজারে আসছে। আমি দারুণ উচ্ছ্বসিত। আশা করি আপনাদেরও ভাল লাগবে।’‌ ইনস্টাগ্রামে ফুটওয়্যার নিউজের তরফেও এই ছবি শেয়ার করা হয়। এরই সঙ্গে ছবিতে বলা হয়, এভাবে নাকি কার্ডি বি দেবী দুর্গাকে প্রণাম জানাচ্ছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জোড়া শরীর, আলাদা প্রাণ! ৯ ঘণ্টার বিরল অস্ত্রোপচারে রক্ষা পেল উত্তরপ্রদেশের যমজ শিশু]

এরপরই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা কার্ডি বি–র সমালোচনায় মুখর হন। কেউ লেখেনে, ‘‌এভাবে ছবি তুলে কার্ডি বি হিন্দু দেবীকে সম্মান জানাননি। হাতে জুতো নিয়ে এটা কখনওই সম্ভব নয়। এতে হিন্দু সংস্কৃতির অপমান করা হয়েছে। এভাবে কোনও সংস্কৃতিকে অপমান করলে অবশ্যই কার্ডি বি–র ক্ষমা চাওয়া উচিত।’‌ অপর একজন লেখেন, ‘‌অনেকে বলছেন কার্ডি বি মা দূর্গাকে সম্মান জানিয়েছেন। কিন্তু একজন হিন্দু হিসেবে বলতে পারি, দেবী দুর্গাকে কোনওদিন উন্মুক্ত পোশাকে দেখা যায় না। তারই সঙ্গে মন্দিরে জুতো পরাও নিষেধ। সেই পরিপ্রেক্ষিতে হাতে জুতো ধরে দেবী বন্দনা কীভাবে সম্ভব?’‌ শেষে বিতর্কের মুখে পড়ে কার্ডি বি ক্ষমাও চান। তাতেও অবশ্য বিতর্ক থামেনি।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

If Cardi’s rockin’ it, go buy stock in it. That’s a tip as FN’s November cover star @iamcardib makes her first major foray into the shoe industry with the Nov. 13 debut of her Club C Cardi sneaker collection with @Reebok.⁠ ⁠ In a @GeorgesHobeika dress, she pays homage to Durga, the Hindu goddess, whose symbols of protection and inner strength resonate as much in modern times as they have through the centuries. Like Durga, Cardi B is a dominant female voice at a critical time.⁠ ⁠ At the link in bio, Cardi B gets candid with FN’s @nikarajohns about her future in the fashion industry, upcoming Reebok collab and her relentless need to win in the FN exclusive.⁠ ⁠ –⁠ Photography: @jorafrantzis; Style Director: @shannonadducci ; Styling: @kollincarter; Style assistant: @jennijenu; Tailor: @sirbabajagne; Makeup: @erika_lapearl_mua; Hair: @tokyostylez; Nails: @marienailz; Set Design: Brielle Hubert, Pete Hickok and Yalina Flores⁠

A post shared by Footwear News (@footwearnews) on

[আরও পড়ুন: অবশেষে মুক্তি পাচ্ছেন সাংবাদিক অর্ণব গোস্বামী, সুপ্রিম কোর্টে মঞ্জুর জামিনের আবেদন]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.