সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্যান বলে কি যা খুশি তাই করতে পারে? অন্তত কার্ডি বি (Cardi B) তা মনে করেন না। তাই তো লাইভ কনসার্টে গান থামিয়ে ফ্যানের দিকে ছুঁড়ে মারলেন মাইক। তাতেই শোরগোল নেটদুনিয়ায়। দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ভিডিও।

নিউ ইয়র্কে জন্ম কার্ডি বি-র। সেখানেই বড় হয়ে ওঠা। র্যাপার হিসেবে প্রথমে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পান কার্ডি বি। পরে রিয়ালিটি শোয়েও অংশগ্রহণ করেন। সময়ের সঙ্গে সঙ্গে মার্কিন মুলুকে পপ তারকা হিসেবে কদর পেতে শুরু করেন কার্ডি বি। তিরিশ বছরের গায়িকা নিজের বলিষ্ঠ কণ্ঠের জন্য বেশ জনপ্রিয়। নানা জায়গায় লাইভ কনসার্ট করেন। টিকিট কেটে কার্ডি বি-র গান শুনতে যান মার্কিন নাগরিকরা।
[আরও পড়ুন: ‘জীবনে এতটাই বড়লোক হতে চাই’, কাঁটা চামচ দিয়ে পান্তাভাত খেয়ে কটাক্ষের মুখে সুদীপা]
এমনই এক শোয়ে ফ্যানের দিকে মাইক ছুঁড়ে মারেন কার্ডি বি। কিন্তু কেন? কী এমন করেছিলেন ওই ফ্যান? মঞ্চে কার্ডি বি যখন গান গাইছিলেন। তাঁর দিকে গ্লাস দিয়ে পানীয় ছুঁড়ে মারেন ওই ব্যক্তি। এতেই মেজাজ হারান মার্কিন পপ তারকা। চোখের পলকে নিজের হাতের মাইকটি ওই ফ্যানের দিকে ছুঁড়ে মারেন তিনি। তারপর তীব্রভাবে নিজের রাগ প্রকাশ করেন।
Cardi B throws microphone at audience member who threw a drink at her. pic.twitter.com/alLgHMFshb
— Pop Base (@PopBase) July 30, 2023
কার্ডির এই কাণ্ডে হতবাক হয়ে যান উপস্থিত দর্শক। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দিকে ছুটে যান। তাঁর কী অবস্থা, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় কার্ডির ভিডিও ছড়িয়ে পড়েছে। তা দেখে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। কারও মতে, মার্কিন পপ তারকার এমন কাজ করা মোটেও উচিত হয়নি। এদিকে অনেকে আবার মনে করছেন, ফ্যান বলেই যা খুশি তাই-ই করা যায় না। কার্ডি যা করেছেন ঠিকই করেছেন।
[আরও পড়ুন: মাঝরাতে ‘রকি অউর রানি’ দেখতে সিনেমা হলে সৌরভ, রণবীর-আলিয়ার ছবি দেখে কী বললেন?]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?