Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬

লাগাতার হুমকির জের, কঙ্গনার জন্য ‘Y’ ক্যাটাগরি নিরাপত্তার ব্যবস্থা করল কেন্দ্র

অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে টুইট অভিনেত্রীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২০, ১৩:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২০, ১৩:২৩

options
link
লাগাতার হুমকির জের, কঙ্গনার জন্য ‘Y’ ক্যাটাগরি নিরাপত্তার ব্যবস্থা করল কেন্দ্র zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন মোড় নিল কঙ্গনা রানাউত বনাম সঞ্জয় রাউত যুদ্ধ। এবার যেন লড়াই বিজেপি (BJP) শাসিত কেন্দ্র সরকার বনাম শিব সেনা (Shiv Sena) শাসিত মহারাষ্ট্রের। সূত্রের খবর অনুযায়ী, কঙ্গনা রানাউতের জন্য ‘Y’ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করছে কেন্দ্র সরকার। সেই টুইট শেয়ার করে আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) ধন্যবাদ জানিয়েছেন বলিউডের ‘ক্যুইন’।

ঘটনার সূত্রপাত কঙ্গনার একটি টুইট থেকে। যেখানে কঙ্গনা রানাউত (Kangana Ranaut) জানিয়েছিলেন, মুম্বই পুলিশের থেকে তিনি নিরপত্তা চান না। হয় হিমাচল প্রদেশ, নয়তো কেন্দ্রীয় সরকারের নিরপত্তায় মানালি থেকে মুম্বই ফিরতে চান তিনি। এরপরই কঙ্গনার বিরুদ্ধে সরব হন শিব সেনা নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। তাঁকে মুম্বইয়ে না ফেরার পরামর্শ দেন। পালটা জবাবে কঙ্গনা রানাউত মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন। এরই প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় অনেকে সরব হন। সঞ্জয় রাউতও একের পর এক মন্তব্য করতে থাকেন। দমবার পাত্রীর নন কঙ্গনাও। টুইটে ঘোষণা করেন, ৯ সেপ্টেম্বর মুম্বইয়ে প্রবেশ করবেন তিনি। কারও কিছু করার থাকলে যেন করে নেয়।

Advertisement

[আরও পড়ুন: দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য NCB অফিসে রিয়া, মাদক যোগ সন্দেহে গ্রেপ্তার আরও ১]

এমন পরিস্থিতিতেই সোমবার কঙ্গনার জন্য কেন্দ্রীয় সরকারের ‘Y’ ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা করার খবর প্রকাশ্যে আসে। টুইটে শেয়ার করে কঙ্গনা লেখেন,“এটা প্রমাণ করে যে কোনও ফ্যাসিবাদী শক্তি আর দেশভক্তের কণ্ঠ রোধ করতে পারবে না। আমি অমিত শাহর প্রতি কৃতজ্ঞ। তিনি চাইলে আমাকে কিছুদিন পর মুম্বই যাওয়ার পরামর্শ দিতে পারতেন, কিন্তু তিনি দেশকন্যাকে বাঁচিয়ে মান রাখলেন। আমাদের স্বাভিমান ও আত্মসম্মান রক্ষা করলেন। জয় হিন্দ।”

 

[আরও পড়ুন: টলিউডে নতুন জুটি, ইন্দ্রনীল রায়চৌধুরীর ছবিতে অভিনয় করছেন ঋত্বিক-তুহিনা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.