সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলুদ ট্যাক্সিতে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবী! না, তিনি চড়বেন না, বরং চালাবেন। হ্য়াঁ, কলকাতার রাস্তায় এমনটাই ঘটতে চলেছে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। বুধবারই কলকাতায় পা রাখছেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবী। মে মাসের ১০ তারিখ পর্যন্ত এই শহরেই চলবে চিরঞ্জিবীর ‘ভোলা শংকর’ ছবির শুটিং। সূত্র বলছে, ধর্মতলা, কালীঘাট এলাকায় চলবে এই ছবির শুটিং। ‘ভোলা শংকর’ ছবিতে ট্য়াক্সি চালকের ভূমিকায় দেখা যাবে চিরঞ্জিবীকে।
[আরও পড়ুন: মুম্বইয়ে মণিরত্নমের সঙ্গে দেখা প্রসেনজিতের, নতুন সিনেমা? আশায় ভক্তরা]
কয়েক মাস আগে প্রকাশ্য়ে এসেছিল ‘ভোলা শংকর’ ছবির ফার্স্টলুক। সেখানেই দেখা গিয়েছিল হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে রয়েছেন চিরঞ্জিবী। তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, এই ছবির সঙ্গে হয়তো কলকাতা কানেকশন রয়েছে।
এই ছবিতে চিরঞ্জিবীর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। তামান্নাও খুব শীঘ্রই পা রাখবেন তিলোত্তমায়।
[আরও পড়ুন: ফ্যানের সেলফি তোলার চেষ্টা, বিমানবন্দরে মেজাজ হারালেন শাহরুখ খান ]
সর্বশেষ খবর
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের
-
খোঁচা খাওয়া বাঘের মতো প্রত্যাবর্তন! কুয়েতের দলকে উড়িয়ে এসিএল টু-র মূল পর্বে ইস্টবেঙ্গল
-
‘শাহী’ বৈঠকে রফাসূত্র, কুড়মালি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত!