সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইরে থেকে খাবার নিয়ে ঢোকা যাবে না সিনেমা হলে! এ ব্যাপারে সিনেমা হল কর্তৃপক্ষদের সিদ্ধান্তই শেষ কথা। মঙ্গলবার এ বিষয়ে হলের মালিকদেরই প্রাধান্য দিল সুপ্রিম কোর্ট।
এদিন এক জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্জ জানায়, সিনেমা হল মালিকদের নিজস্ব সম্পত্তি, তারা নিজের শর্ত অনুযায়ী নিয়ম করতে পারেন, যতক্ষণ না তা জনস্বার্থ, নিরাপত্তা এবং কল্যাণের পরিপন্থী না হয়। খাদ্য এবং পানীয় বিক্রয়ের ক্ষেত্রে হল-মালিক নিজস্ব শর্ত রাখতেই পারেন। সিনেমা দেখতে আসা দর্শকেরা সেই খাবার কিনবেন কী না, সেটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত মতামত। তবে বাচ্চাদের খাবারের ব্যাপারে কোনও নিষেধাজ্ঞা না রাখার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। এর সঙ্গে সুপ্রিম কোর্ট যোগ করেন খাবারের ব্য়াপারে নিষেধাজ্ঞা থাকলেও, সিনেমা হলে যেন বিনামূল্যে শুদ্ধ পানীয়জলের ব্যবস্থা থাকে তা নিশ্চিত করতে হবে।
[আরও পড়ুন: ‘বেডরুমকে হাটে বাজারে নিয়ে এসেছে পরীমণি!’ বিচ্ছেদ বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজ ]
আগের তুলনায় সিনেমা হলের টিকিটের দাম এমনিতেই বেড়েছে। তার উপর সিনেমা দেখতে গিয়ে সামান্য কফি খেলেও তার দাম অনেকটাই। এই নিয়ে প্রতিটি অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিটি শহরে দর্শকরা। সেই নিয়ে বহু জনস্বার্থ মামলাও হয়েছে। সেই জনস্বার্থ মামলার নিরিখেই সুপ্রিম কোর্ট মঙ্গল রায় দিল। তবে সিদ্ধান্তটা রাখল হলের মালিকদের হাতেই।
[আরও পড়ুন: ‘প্রভাসের সামনে হৃতিক কিছুই না’, রাজামৌলির মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া]
সর্বশেষ খবর
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভাঙছে আরও একটি পুর বোর্ড! ইস্তফা দিলেন দমদম পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান