Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Pathaan Movie

‘গরু হিন্দুদের, ষাঁড় মুসলিমদের!’ ‘পাঠান’ বিতর্কে মুখ খুললেন ফারুক আবদুল্লা

বিতর্কের মাঝেও ইউটিউবে গানটির ভিউ বাড়ছে হু হু করে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২২, ১৬:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২২, ১৬:২১

options
link
‘গরু হিন্দুদের, ষাঁড় মুসলিমদের!’ ‘পাঠান’ বিতর্কে মুখ খুললেন ফারুক আবদুল্লা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পাঠান বিতর্কে মুখ খুললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। বিতর্কের শুরু ‘পাঠান’ ছবির বেশরম রং গানে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে। এই বিকিনি কাণ্ড নিয়ে বলতে গেলে ফারুক স্পষ্ট বললেন, ”এই ঘটনার পরে কী ধরে নিতে হবে যে গেরুয়া হিন্দুদের রং, সবুজ মুসলিমদের! এটাও কি ধরে নিতে হবে যে গরু হিন্দুদের আর ষাঁড় মুসলমানদের!”

সম্প্রতি উলেমা বোর্ডের সভাপতি সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ”শাহরুখের এ ছবি মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনতে পারে। শুধু মধ্যপ্রদেশ নয় গোটা দেশেই যাতে ছবি মুক্তি না পায়, তার ব্যবস্থা করা উচিত।’’ তাঁদের যত আপত্তি ‘পাঠান’ নাম নিয়ে। অন্যদিকে, উলেমা বোর্ডের সভাপতি সৈয়দ আনাস আলির কথায়, ‘‘মুসলিম সম্প্রদায়ের মধ্যে পাঠান অত্যন্ত সম্মানীয়। এই ছবির নাম ও ছবিতে যে পোশাক ব্যবহার হয়েছে তাতে পাঠানদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যদি একান্তই এই ছবি মুক্তি পায়, তা হলে নাম বদল করতে হবে।” অন্যদিকে, হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ এনে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বিহার আদালতে।

Advertisement

[আরও পড়ুন: কলকাতায় কেমন চলছে অনুরাগ বসুর নতুন ছবির শুটিং? জানালেন নায়িকা দর্শনা বণিক]

‘পাঠান’ (Pathaan) ছবির গান ও বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। টুইট করে তিনি জানিয়েছেন, “পাঠান ছবির বেশ কিছু দৃশ্য অশোভন। এই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া যাবে না।” তাঁর কথায়, “পাঠান ছবির এই গান ও দৃশ্য পরিচালকের নোংরা মানিসকতার পরিচয়। এর তীব্র বিরোধিতা করছি।”

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’ (Boycott Pathaan)। নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে। ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, “পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে বেশরম রং।” এই টুইট শেয়ার করেই আবার সাধ্বী প্রাচী গোটা ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তাঁর স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে বয়কট করার ডাকও দেওয়া হয়েছে। তবে বিতর্কের মাঝেও ইউটিউবে গানটির ভিউ বাড়ছে হু হু করে।

[আরও পড়ুন: নাট্য উৎসবে বাধা, চলল মারধর, স্থানীয় নেতাদের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিনেতা অমিত]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.