Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Darling Trailer

স্বামীর অত্যাচারে অতিষ্ঠ আলিয়া, ‘ডার্লিং’ ছবির ট্রেলারে চমক দিলেন অভিনেত্রী

আলিয়ার 'ডার্লিং' নেটফ্লিক্সে মুক্তি পাবে ৫ আগস্ট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২২, ২১:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২২, ২১:৩৯

options
link
স্বামীর অত্যাচারে অতিষ্ঠ আলিয়া, ‘ডার্লিং’ ছবির ট্রেলারে চমক দিলেন অভিনেত্রী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে মাতৃত্ব দারুণভাবে উপভোগ করছেন আলিয়া ভাট। তবে সিনেমার কাজ থেকে এখনও বিরতি নেন। বরং নিজের প্রযোজনায় তৈরি প্রথম ছবি নিয়ে দারুণ উচ্ছ্বসিত আলিয়া (Alia Bhatt)। সেজেগুজে অংশ নিচ্ছেন ছবির প্রচারেও। আর ট্রেলার প্রকাশ্যে আসার পর তো বলিউডে আলিয়াকে নিয়ে হইচই পড়ে গিয়েছে। অনেকে তো বলছেন, এ অবতারে আগে আলিয়াকে দেখা যায়নি!

‘ডার্লিং’ (Darling Trailer) ছবির ট্রেলার দেখে বোঝাই গেল, এই ছবি অন্যান্য ছবি থেকে একেবারেই আলাদা হতে চলেছে। গল্পে যে বেশ রহস্য থাকবে তার ইঙ্গিত পাওয়া গিয়েছে প্রথম ঝলকেই। ‘ডার্লিং’ ছবির গল্প এগোবে, মা ও মেয়েকে নিয়েই। ছবিতে আলিয়ার মায়ের অভিনয় করেছেন শেফালী শাহ। ছবিতে রয়েছেন বিজয় ভার্মা ও রোশন ম্যাথেউজ। ছবির পরিচালক জসমীত কেরিন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Darlings teaser out: Alia Bhatt, Shefali Shah, Vijay Varma's dark comedy looks promising

[আরও পড়ুন: হাতে বন্দুক, কপালে রক্তের দাগ, ‘পাঠান’ ছবির লুকে চমক দিলেন দীপিকা! ]

২৭ জুন মা হওয়ার কথা ঘোষণা করেন আলিয়া ভাট (Alia Bhatt)। বিয়ের আড়াই মাসের মধ্যে মা হওয়ার কথা জানানোয় রীতিমতো ট্রোল হতে হয় মহেশকন্যাকে। তবে এসবে পাত্তা দেননি আলিয়া। বরং নিজের মাতৃত্বকালীন এই সময়কে চুটিয়ে উপভোগ করছেন আলিয়া।

গত ১৪ এপ্রিল জীবনের নতুন অধ্যায় শুরু করেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট। সাতপাকে বাঁধা পড়েন বলিউডের তারকা যুগল। রণবীরের ‘বাস্তু’ আবাসনেই একসঙ্গে পথ চলার অঙ্গীকার নেন দু’জনে। পরিবার ও নিকটাত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে সারেন বলিউডের ‘মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর’। সংসার শুরুর আড়াই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা আলিয়া। একের পর এক সুখবরে আপাতত বি টাউনে খুশির জোয়ার। আলিয়ার ‘ডার্লিং’ মুক্তি পাবে ৫ আগস্ট।

[আরও পড়ুন: বিয়ের প্রস্তাবে মেলেনি সাড়া, ক্যাটরিনাকে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার উঠতি অভিনেতা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.