Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Darshana Banik

ফুলমালা, টুনি বাল্ব, বিয়ের সাজে সেজে উঠল দর্শনা-সৌরভের বাড়ি

শুক্রবার সাত পাকে বাঁধা পড়বেন দর্শনা ও সৌরভ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৩, ০৯:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৩, ০৯:০৬

options
link
ফুলমালা, টুনি বাল্ব, বিয়ের সাজে সেজে উঠল দর্শনা-সৌরভের বাড়ি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই সাত পাকে বাঁধা পড়ছেন টলিউডের হ্যান্ডসাম নায়ক সৌরভ দাস ও মিষ্টি নায়িকা দর্শনা বণিক। ইতিমধ্য়েই আইবুড়ো ভাত, আশীর্বাদ সেরে ফেলেছেন দুই তারকা। এখন শুধু ছাদনাতলায় যাওয়া বাকি। বিয়ের সাজে সেজে উঠেছে দুই তারকার বাড়িও। ফুলমালা, টুনি বাল্বে দর্শনা-সৌরভের বাড়ি পেয়েছে নতুন রূপ। সেই ছবিই সোশাল মিডিয়ায় শেয়ার করলেন এই তারকা জুটি।

Advertisement

১৫ ডিসেম্বর পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বসবে বিয়ের আসর। অধিবাস থেকে গায়ে হলুদ সবেতেই শাড়ি পরবেন দর্শনা। অধিবাসে পরবেন তসর বেনারসি। গায়ে হলুদে হলুদ রঙের বেনারসি। আর বিয়েতে পরবেন লাল টুকটুকে বেনারসি। বিয়ের বেনারসিতে রয়েছে চমক। গোটা শাড়িতে থাকবে রুপোর কাজ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’ রণবীরকে ভুলে ‘বাহাদুর’ ভিকির কোলে তৃপ্তি! ভাইরাল ছবি]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya)

দর্শনার পছন্দেই তৈরি হয়েছে এই স্পেশাল শাড়ি। বৌভাতে ফুসিয়া গোলাপি বেনারসিতেই সাজবেন দর্শনা। সৌরভ পরবেন তসরের ধুতি, জামদানি ও কাঁথার কাজের কুর্তা। বিয়ের মেনুতেও নাকি থাকবে চমক। তবে বাঙালি খাবারকেই অগ্রাধিকার দেবেন দর্শনা ও সৌরভ।

[আরও পড়ুন: সইফের ছেলে ইব্রাহিমের সঙ্গে শ্রীদেবীকন্যা খুশির রোম্যান্স! নেপথ্যে কি করণ জোহর?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.