Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Deepika Padukone

বিমানবন্দরে দীপিকাকে দেখে ছেঁকে ধরল ভক্তরা, হবু মাকে সামলাতে হিমশিম রণবীর!

ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৪, ১১:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৪, ১১:০২

options
link
বিমানবন্দরে দীপিকাকে দেখে ছেঁকে ধরল ভক্তরা, হবু মাকে সামলাতে হিমশিম রণবীর! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকার মা হওয়ার খবর শুনে উত্তাল বলিপাড়া। দীপিকা ও রণবীরের অনুরাগীরা তো খুশিতে ডগমগ। আর ঠিক এই সময়ই হবু মা-বাবাকে সামনে পেয়ে যান ভক্তরা! তাহলে তো হইচই হবেই। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটল জামনগর বিমানবন্দরে। বিমানবন্দরে গেটেই দীপিকাকে ছেঁকে ধরল ভক্তরা। ভিড়ের চাপে একেবারে চিঁড়ে চ্যাপ্টা অবস্থা দীপিকা পাড়ুকোনের। আর অন্যদিকে হবু মাকে সামলাতে হিমশিম খেলেন রণবীর সিং। এই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

শুক্রবার থেকে জামনগরে শুরু মুকেশ আম্বানির ছোটছেলে অনন্ত আম্বানি ও রাধিক মার্চেন্টের প্রাক বিবাহের অনুষ্ঠান। গুজরাটের জামনগরে এই অনুষ্ঠানে অংশ নিতে হাজির হয়েছেন প্রায় গোটা বলিউড। সেই অনুষ্ঠানেই অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে হাজির হলেন রণবীর সিং।

Advertisement

[আরও পড়ুন: ‘জীবনের সেরা সময়’, অন্তঃসত্ত্বা দীপিকাকে কী পরামর্শ ‘সুপারস্টার মা’ আলিয়া-প্রিয়াঙ্কাদের?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পাঁচ বছর। দুজনেই সমানতালে কাজ করে চলেছেন রণবীর-দীপিকা। বলিপাড়ার অন্যান্য তারকারা যখন সন্তান নিয়ে সুখের ঘরকন্না করছেন, তখন বিটাউনের তারকা দম্পতি যে যাঁর কাজ নিয়ে ব্যস্ত। বর্তমানে খুব একটা একসঙ্গে তাদের দেখাও যায় না ইতি-উতি! মাসখানেক আগে রণবীর-দীপিকার (Ranveer Deepika) বিবাহ বিচ্ছেদের গুঞ্জন রটলেও, সেসব তুড়ি মেরে উড়িয়ে গত নভেম্বরে বেলজিয়ামে বিবাহবার্ষিকী পালন করে এসেছেন রণবীর-দীপিকা। আর এবার সন্তানের অপেক্ষায় দিন গোনা শুরু বলিউডের এই হট দম্পতির।

[আরও পড়ুন: ‘এসো মা লক্ষ্মী’ গানের গীতিকার মিল্টু ঘোষের জীবনাবসান, শোকস্তব্ধ সুরালোক]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.