সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’ ছবি ব্লকবাস্টার হিট। ‘বেশরম রং’ বিতর্ক ভুলে যে দীপিকা এখন বলিউডের নয়নের মণি তা এখন বলাই বাহুল্য। কিন্তু বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আছেন নিজের মেজাজে। আর তাই তো দীপিকা এতটাই বিন্দাস যে সেলিব্রিটি আচরণ ঝেড়ে ফেলে বিমানের ইকোনমি ক্লাসে যাত্রা করলেন। এত কাছ থেকে তারকাকে দেখে বিমানযাত্রীরা উচ্ছ্বসিত। সুযোগ পেয়ে দীপিকার সঙ্গে সেলফি তুললেন, ভিডিও তুললেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দীপিকার (Deepika Padukone) একটি ভিডিও। যেখানে তাঁকে গেরুয়া রঙের টুপি, জ্য়াকেটে দেখা গিয়েছে। দীপিকার এক অনুরাগীর হাত ধরেই ভাইরাল হয় এই ভিডিও। তবে দীপিকা কোথায় যাচ্ছেন তা অবশ্য় জানা যায়নি।
[আরও পড়ুন: দিবাকরের নতুন ছবির মুক্তি আটকে দিল নেটফ্লিক্স! দেশের রাজনৈতিক পরিস্থিতিই কি দায়ী?]
Fan captures Deepika Padukone Traveling In Economy Class
Do you think more stars should travel Economy?#DeepikaPadukone #pathan #fighter #hrithikroshan #bollywoodstars #bollywood #bollywoodnews #followforfollowback #news #india #ranveersingh pic.twitter.com/qayHGFCOee— SixSigma Films (@sixsigmafilms) February 16, 2023
‘পাঠান’ ছবির কল্যাণে বহু বছর পর সিনেপর্দায় একসঙ্গে জুটি বাঁধলেন সলমন ও শাহরুখ। দুই খানকে একসঙ্গে দেখে হইচই পড়ে গিয়েছিল সিনেমা হলে। আর এবার নতুন খবর, ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর হাত ধরে এবার বলিউডের পর্দায় জুটি বাঁধতে চলেছেন ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, ‘এক থা টাইগারে’র জোয়া আর পাঠানের রুবাইয়াকে নিয়ে নতুন এক ছবি প্ল্যান করছে যশরাজ ব্যানার। আর এই গুঞ্জনকে খোদ উসকে দিয়েছেন ক্যাটরিনা। পাঠান মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট দেন। যেখানে তাঁকে জোয়ার অবতারে দেখা গিয়েছে। তবে এই নতুন ছবির ব্যাপারে এখনও মুখ খোলেননি দীপিকা ও ক্যাটরিনা।
[আরও পড়ুন: গোলাপি পোশাকে বাচ্চার ছবি শেয়ার করলেন আলিয়া, এটাই কি রণলিয়াকন্যা রাহা? ]
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন