সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার, ৮ সেপ্টেম্বর একবছর পূর্ণ করেছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের একমাত্র কন্যাসন্তান দুয়া। মেয়ের প্রথম জন্মদিন একেবারে অনাড়ম্বরভাবেই কাটিয়েছেন সেলেব দম্পতি। অনেকেই তাকিয়েছিলেন তাঁদের সোশাল মিডিয়ার দিকে, দুয়ার জন্মদিনের সেলিব্রেশনের ছবি তাঁদের সোশাল মিডিয়ায় দেখার জন্য। বুধ সকালে নিজের ইনস্টাগ্রামে মেয়ের জন্মদিন উদযাপনের ছবি ভাগ করে নিলেন দীপিকা। তবে তা একটু অন্যরকমভাবে।
এদিন সকালে একটি চকোলেট কেকের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে দীপিকা ক্যাপশনে লেখেন, ‘আমার লাভ ল্যাঙ্গোয়েজ? আমার মেয়ের জন্য তার প্রথম জন্মদিনে কেক বেক করা।’ অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে, মেয়ে দুয়ার জন্মদিনে নিজে হাতে কেক বানিয়েছেন দীপিকা। এটাই তাঁর ভালোবাসার বহিঃপ্রকাশ তাও জানিয়েছেন নায়িকা। মেয়ের একবছর বয়স হলেও এখনও তার ছবি কোথাও প্রকাশ্যে আনেননি দীপিকা ও রণবীর। গত বছর গণেশচতুর্থীর পরের দিন রণবীর-দীপিকার ঘর আলো করে আসে ছোট্ট দুয়া। মেয়ের ছোট্ট দুটি পায়ের ছবি পোস্ট করেছিলেন তাঁরা দীপাবলিতে।
View this post on Instagram
সাম্প্রতিককালে বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয় ছোট্ট দুয়া। তাতে বেজায় চটে যান দীপিকা। বারবার অনুরোধ করা স্বত্বেও পাপারাজ্জিরা অনুরোধ না মানায় দীপিকা বিরক্তি প্রকাশ করেছিলেন। এই ঘটনায় বেশ বিরক্ত হয়েছিলেন দীপিকার অনুরাগীরাও। নেটপাড়ায় তাঁরা পাপারাজ্জিদের বলেন, তারকা বলেই তাঁদের সবসময় ক্যামেরাবন্দি করা যায় না। ব্যক্তিগত পরিসরে না ঢোকার চেষ্টা করুন।
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত