Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Dev-Anirban Bhattacharya

‘বন্যেরা বনে সুন্দর শিল্পীরা শিল্পে’, অনির্বাণের সঙ্গে ‘দেশু ৭’-এর সেট থেকে স্বরূপকে তোপ দেবের!

বহু ঝড়ঝাপটা পেরিয়ে অনির্বাণকে নিয়ে 'দেশু ৭'-এর শুটিং শুরু করেছেন দেব। ৭২ ঘণ্টার চ্যালেঞ্জ থেকে শুরু করে কত কী না করেছেন! যুদ্ধ জয়ের আনন্দ ভাগ করে আর কী বললেন দেব?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১২:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১২:৫২

options
link
‘বন্যেরা বনে সুন্দর শিল্পীরা শিল্পে’, অনির্বাণের সঙ্গে ‘দেশু ৭’-এর সেট থেকে স্বরূপকে তোপ দেবের! zoom
অনির্বাণের সঙ্গে 'দেশু ৭'-এর সেট থেকে স্বরূপকে তোপ দেবের!
Advertisement

শুধু রিলেই নয় রিয়েলেও দেবের (Dev) ‘চ্যালেঞ্জ’ সুপারহিট। ‘বিশ্বাস ব্রাদার্স’ জমানায় নিষিদ্ধ তারকাদের মূলস্রোতে ফেরাতে ৭২ ঘণ্টার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এই পদক্ষেপে অনেকেরই বিরাগভাজন হয়েছিলেন অভিনেতা-সাংসদ। ব্যক্তিগত বিষয়ে তোয়াক্কা না করে ইন্ডাস্ট্রির স্বার্থই বরাবর দেবের ‘ফোকাস’, তা বললে অত্যুক্তি হবে না। আর ঠিক সেই কারণেই রাজনীতির ঊর্ধ্বে তৃণমূল জমানায় বিজেপি সমর্থক শিল্পীদের নিয়ে কাজ করার সাহস দেখিয়েছিলেন। কাজের প্রতি দেবের একাগ্রতাকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়ও।

অন্যদিকে স্বরূপের গ্রেপ্তারিতে মাত্র দু’মাসেই এসে গেল ‘ঐতিহাসিক’ ৭২ ঘণ্টা চ্যালেঞ্জে জয়ের আনন্দ উদযাপনের মাহেন্দ্রক্ষণ! সঙ্গী অবশ্যই টলিপাড়ার বহুমুখী প্রতিভাসম্পন্ন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। নাম না করে ইন্ডাস্ট্রির ‘ত্রাস’ তথা ফেডারেশনের প্রাক্তন সভাপতিকে বিঁধেছেন মেগাস্টার দেব। ‘দেশু ৭’-এর সেট থেকে সহ অভিনেতা অনির্বাণের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘৭২ ঘণ্টা। সময় বদলায়, বিশ্বাস বদলায়, সত‍্যি কখনও বদলায় না। বন‍্যেরা বনে সুন্দর, শিল্পীরা শিল্পে। আজ দেশু ৭-এর প্রথম দিন, একসঙ্গে।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কথায় বলে বুদ্ধিমানদের জন্য ইশারাটুকুই যথেষ্ট। দেবের পোস্ট থেকে স্পষ্ট ‘বন্য’ শব্দবাণে কাকে বিঁধলেন আর ‘শিল্পী’ বলে কাকে সম্মানিত করলেন। দেব-অনির্বান জুটির ছবি দেখে উচ্ছ্বসিত ভক্তরা। ভিন্নধারার ছবিতে অনির্বাণের সাবলীল অভিনয় বারবার দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে। ‘দেশু ৭’-এ দেবের নির্দেশনায় অনির্বাণ কীভাবে দর্শকের দরবারে হাজিরা দেবেন তা দেখতে উদগ্রীব সিনেপ্রেমীরা।

প্রসঙ্গত, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একনিষ্ঠ অভিনেতা-নাট্যব্যক্তিত্ব রাহুল অরুণোদয়ের অকাল মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে গত ৭ এপ্রিল টলিপাড়ায় কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল। কিন্তু, শর্তসাপেক্ষভাবে সেই কর্মবিরতি ৮ এপ্রিল তুলে নেওয়া হয়। রাহুলের জন্য বিচারের দাবিতে যখন ৭ এপ্রিল পুরো ইন্ডাস্ট্রি একজোট হয়েছিল সেই সময় ‘নিষিদ্ধ’ শিল্পীদের কাজে ফেরানোর দাবিতে সরব হয়েছিলেন মেগাস্টার দেব। টেকনিশিয়ান স্টুডিওর বৈঠক থেকে বেরিয়েই ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ৭২ ঘণ্টার ‘ডেডলাইন’ বেঁধে দিয়েছিলেন টলিউড সুপারস্টার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.