সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা আগেই ছিল। এতদিনে তাতে সিলমোহর পড়ল। রবিবার ছুটির দিনে যিশু সেনগুপ্তর ‘খাদান’ লুক শেয়ার করলেন অভিনেতা-প্রযোজক দেব। প্রথম ঝলকেই দুরন্ত চমক। কীর্তনিয়ার বেশে ধৈর্য আর বীর্যের জ্ঞান দিলেন যিশু (Jisshu Sengupta)।

নতুন বছরের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব (Actor Dev)। আর প্রথম সেই ঝলকেই অভিনেতা-প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন তাঁর প্রযোজনা সংস্থা ও সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি হতে চলেছে একেবারে অ্যাকশন প্যাকড। সেই মেজাজ যিশুর মোশন পোস্টারেও বজায় রইল।
[আরও পড়ুন: টেকনিক্যাল ফিল্মফেয়ারে ‘অ্যানিম্যাল’ রণবীরকে মাত ‘স্যাম’ ভিকির, আর কারা হল সেরা?]
“কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি”, ক্যাপশনে একথা লিখেই যিশুর পোস্টারটি প্রকাশ করা হয়েছে। অভিনেতাকে কীর্তনিয়ার বেশে দেখা যাচ্ছে। কিন্তু তাঁর কণ্ঠে যেন যুদ্ধের আভাস। “শাস্ত্রে কয়েছে পুরুষ মানুষের প্রধান অস্তর (অস্ত্র) ধৈর্য আর বীর্য”, এমন কথা শোনা যাচ্ছে যিশুর চরিত্রের মুখে। তার সঙ্গে ‘জয় গুরু’ বলেই হায়নার মতো হাসি। আর সবশেষে শোনা যাচ্ছে ‘রাধে রাধে’র সুর। মোশন পোস্টার শেয়ার করে যিশুকে এই প্রজন্মের একজন ভার্সেটাইল অভিনেতার খেতাব দেন দেব।
View this post on Instagram
‘খাদান’ (Khadaan) ছবিতে এমনিতেই ডবল ধামাকা। টলিপাড়ার সূত্র বলছে, পরিচালক সঞ্জয় রিনো দত্তর নতুন এই ছবিতে দেব একাই হবেন বাবা ও ছেলে। যিশুর পাশাপাশি এ ছবিতে বরখা বিস্ত, বনি সেনগুপ্তকেও দেখা যাবে বলে খবর। ইতিমধ্যেই আসানসোলের কয়লা খনিতে গিয়ে ছবির লোকেশনের রেইকি করে এসেছেন দেব।
[আরও পড়ুন: নিজের জন্মদিনে মায়ের শ্রাদ্ধকর্ম করলেন সায়নী, নিলেন শপথ]
সর্বশেষ খবর
-
৪ বছর পর খুলল উৎসশ্রী পোর্টাল! ফের বদলির আবেদন করতে পারবেন শিক্ষকরা
-
মাদ্রাজ হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ, গোহত্যা নিষিদ্ধকরণের বিরুদ্ধে শীর্ষ আদালতে বিজয় সরকার
-
‘আমরাই আসল সনাতনী’, ভোটের জন্যই বিজেপির রামকে ব্যবহারের অভিযোগ কেজরিওয়ালের
-
জীবিত হয়েও সরকারি নথিতে মৃত! ২ বছর ধরে ‘প্রতিবন্ধী ভাতা’ পাচ্ছেন না নদিয়ার যুবক
-
বিশ্বকাপে লজ্জার হারের পর জার্মানির কোচ হচ্ছেন ক্লপ? মুখ খুললেন লিভারপুলের প্রাক্তন ‘বস’