Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Dhruv Rathee on Dhurandhar 2

‘বিজেপির বিগ বাজেট নির্বাচনী বিজ্ঞাপন’, ফের রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ নিয়ে বিষোদগার ধ্রব রাঠির

"হোয়াটঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের অনুপ্রেরণায় তৈরি বিজেপির এই বিজ্ঞাপন আপনাদের নিজেদের গ্যাঁটের কড়ি খরচ করেই দেখতে হচ্ছে!", চরম আক্রমণ ধ্রুব রাঠির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১৭:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১৭:১৯

options
link
‘বিজেপির বিগ বাজেট নির্বাচনী বিজ্ঞাপন’, ফের রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ নিয়ে বিষোদগার ধ্রব রাঠির zoom
ধ্রুব রাঠির টার্গেটে 'ধুরন্ধর ২' । ছবি- সংগৃহীত

“৩০০ কোটির প্রোপাগান্ডা ছবিকে আমিই শেষ করব…”, গত ডিসেম্বর মাসেই ‘ধুরন্ধর’কে ধূলিসাৎ করার চ্যালেঞ্জ ছুড়েছিলেন ধ্রুব রাঠি। বক্স অফিসে যখন সেই সিনেমা বিজয়রথ ছোটাচ্ছিল, তখন ‘বিজেপির প্রোপাগান্ডা’র তকমা সেঁটে ছবির ব্যবসা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সিক্যুয়েল রিলিজের পরও পরিচালক আদিত্য ধরকে ‘বিজেপির চাটুকার’ বলে আক্রমণ শানিয়েছিলেন। শুধু তাই নয়, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’কে ‘বিজেপির নির্লজ্জ প্রোপাগান্ডা’ বলেও তোপ দাগেন ইনফ্লুয়েন্সার! এবার নতুন ভিডিওয় ফের বিস্ফোরক ধ্রুব রাঠি। রণবীর সিং অভিনীত সিনেমাকে ‘বিজেপির বিগ বাজেট নির্বাচনী বিজ্ঞাপন’ বলে তোপ দেগেছেন ইউটিউবার।

“সিনেমায় কখনও আপনারা দাউদ ইব্রাহিমের আসল নাম ব্যবহার করছেন তো কখনও বা আবার নরেন্দ্র মোদির আসল ফুটেজ দেখাচ্ছেন, এরপরও বিষয়টা কাকতালীয় বলেও দাবি করবেন? নোটবন্দির মতো বিষয়কে যেভাবে ‘মাস্টারস্ট্রোক’ বলে মহিমান্বিত করা হয়েছে, সেটা আমজনতার কষ্ট নিয়ে উপহাস ছাড়া কিছুই নয়!…” 

Madras HC Receives Petition To Stay Screening Of Dhurandhar 2 Ahead Of TN Polls
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ রণবীর সিং। ছবি- সংগৃহীত

ধ্রুব রাঠির মন্তব্য, “‘ধুরন্ধর ২’ সিনেমাটা আদতে বিনোদনের জন্য বানানো হয়নি। এই ছবি আসলে ভোটের মুখে বিজেপির সবথেকে ব্যয়বহুল নির্বাচনী বিজ্ঞাপন। যেটা দেখার জন্য আপনাদের নিজের পকেট থেকেই ৫০০ টাকা খরচ করতে হচ্ছে। আর পরিচালক মহাশয় তো মহাচাটুকার!” এখানেই অবশ্য থামেননি ইনফ্লুয়েন্সার। নির্মাতাদের তোপ দেগে ধ্রুবর সংযোজন, “ছবির শুরুতে ‘বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত’ না লিখে, লেখা উচিত ছিল ‘হোয়াটসঅ্যাপের ফরওয়ার্ড মেসেজ থেকে অনুপ্রাণিত’। সিনেমায় কখনও আপনারা দাউদ ইব্রাহিমের আসল নাম ব্যবহার করছেন তো কখনও বা আবার নরেন্দ্র মোদির আসল ফুটেজ দেখাচ্ছেন, এরপরও বিষয়টা কাকতালীয় বলেও দাবি করবেন? ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে নোটবন্দির মতো বিষয়কে যেভাবে ‘মাস্টারস্ট্রোক’ বলে মহিমান্বিত করা হয়েছে, সেটা আমজনতার কষ্ট নিয়ে উপহাস ছাড়া আর কিছুই নয়! এটা আসলে দর্শককে প্রভাবিত করার স্ট্র্যাটেজি মাত্র। যাতে বাস্তব আর কল্পনার জগৎ গুলিয়ে ফেলেন তাঁরা। প্রথমে আমজনতার মধ্যে আবেগ তৈরি করো, তারপর নিজেদের ন্যারেটিভ তাঁদের মগজে ঢুকিয়ে দাও! ঠিক যেন কাউকে অত্যন্ত ঝাল লঙ্কা খাইয়ে তার পর তাকে মিষ্টি কিনতে বাধ্য করার মতো।”

Advertisement

“৩ মাস আগে আদিত্য ধরকে বিজেপির প্রোপাগান্ডিস্ট (প্রচারক) বলে সম্বোধন করেছিলাম আমি। কারণটা তো এখন সকলে দেখতেই পাচ্ছেন। আগের সিনেমায় বিষয়টা ধূর্তভাবে পরিবেশন করলেও এবার কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে নির্লজ্জের মতো…।” 

Aditya Dhar take a dig at Dhruv Rathee on Dhurandhar ‘propaganda’ row?
ধ্রুব রাঠির টার্গেটে ‘ধুরন্ধর ২’ । ছবি- সংগৃহীত

দিন কয়েক আগেই ‘ধুরন্ধর’ সিক্যুয়েল মুক্তির পর এক্স হ্যান্ডেলে পরিচালককে বিঁধে ধ্রুব রাঠি লিখেছিলেন, “৩ মাস আগে আদিত্য ধরকে বিজেপির প্রোপাগান্ডিস্ট (প্রচারক) বলে সম্বোধন করেছিলাম আমি। কারণটা তো এখন সকলে দেখতেই পাচ্ছেন। আগের সিনেমায় বিষয়টা ধূর্তভাবে পরিবেশন করলেও এবার কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে নির্লজ্জের মতো প্রোপাগান্ডা ফুটিয়ে তুলেছেন। মনে আছে আমি বলেছিলাম, সূচারুভাবে তৈরি প্রোপাগান্ডা আরও বিপজ্জনক? কিন্তু এবার তো পরিবেশনায় ‘দক্ষতা’র ছাপও রইল না!” রাজনৈতিক বিশ্লেষক ও ইউটিউবারের এহেন মন্তব্যের পরই নেটভুবনে শোরগোল!

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.