বিনোদুনিয়ার অন্দরে যেন চোখের পলকে বদলে যায় সম্পর্কের সমীকরণ! সদ্য বিবাহবিচ্ছেদ ঘোষণা করা বঙ্গতনয়া মৌনী রায় যেন তারই উজ্জ্বল দৃষ্টান্ত! প্রিয় বান্ধু ও বলিউডের ‘বম্বসেল’ দিশা পাটানি এখন ‘বান্ধবী’ থেকে ‘জীবনসঙ্গী’! সোশাল মিডিয়ায় যুগলের ছবি ভাইরাল হতেই শোরগোল নেটভুবনে। ইস্কনের মন্দিরের সিঁড়িতে বসে চোখে চোখ, দুজনের গলাতেই মালা! বঙ্গললনা মৌনীর পরনে শাড়ি আর খোলা চুলে সালোয়ার পরিহিতা দিশার মুখের চওড়া হাসির মধ্যেই যেন রহস্যের গন্ধ! ভগবানের দরবারেই ‘মালাবদল’ করে নতুন জীবনে পদার্পণ?
আরও একধাপ এগিয়ে মৌনী ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করে লিখেছেন, ‘জীবনের একটা অধ্যায় শেষ করে আমি সারাজীবনের জন্য তোমাকে পেলাম। হ্যাঁ, বিয়ের মাধ্যমেই আমার আর দিশার ভালোবাসা পূর্ণতা পেল। এখন থেকেই সারাজীবনের জন্য আমাদের সুখী জীবনের পথচলা শুরু হল!’
আরও পড়ুন:
তবে এই পোস্টের সত্যতা নিয়েও জোরাল হচ্ছে সন্দেহ। তবে এটা ঠিক, দিশা আর মৌনী ২০২৫ সালে ইস্কনের মন্দিরে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁরা ছবিও তুলে সোশাল মিডিয়ায় পোস্টও করেন। কিন্তু, ছবির ক্যাপশনের লেখাটা বিকৃত করে ইমেজ নষ্ট করা হচ্ছে বলে দাবি। যদিও এই মর্মে এখনও পর্যন্ত দিশা বা মৌনী কেউই তাঁদের প্রতিক্রিয়া জানাননি।
বৃহস্পতিবার ডিভোর্সের খবরে সিলমোহর দেন মৌনী। কিন্তু, ৪৮ ঘণ্টা পেরনোর আগেই শনিবার ফের সূরজ নাম্বিয়ারকে ইনস্টাগ্রামে অনুসরণ করা করেন মৌনী। শুধু তাই নয়, বিয়ের যেসমস্ত ছবি প্রোফাইলে বন্ধ রেখেছিলেন, সেগুলি আবারও ফিরে এসেছে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
সোশাল মিডিয়ার যুগে মৌনী আর দিশার বন্ডিংয়ের কথা কারওই অজানা নয়। একসঙ্গে ঘুরতে যাওয়া, আনন্দ করার নানা মুহূর্ত ভাগ করেন যা তাঁদের ভালো বন্ধুত্বের বার্তাই বহন করে। সূরজের সঙ্গে মৌনীর বিচ্ছেদের জন্য ‘ঘরভাঙানি’কটাক্ষ পর্যন্ত শুনতে হচ্ছে দিশাকে। বলিউডের বঙ্গতনয়ার ডিভোর্সের খবর চাউড় হওয়ার পর থেকেই চর্চায় টাইগারের প্রাক্তন প্রেমিকা। অহরহ ট্রোলেরও শিকার হচ্ছেন বলিউডের ‘বম্বসেল’।

সূরজের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটলেও ভবিষ্যতে ‘বন্ধুত্ব’ বজায় রাখবেন বলেই জানিয়েছেন মৌনী। স্বামী-স্ত্রী’র মধ্যে তিক্ততা না থাকলেও আচমকাই মৌনীর বিয়ের ভাঙার জন্য কেন দায়ী করা হচ্ছে দিশা পাটানিকে? কারণ মঙ্গলবার রাতে অভিনেত্রীর ‘প্রিয় বন্ধু’ দিশাও সূরজকে সোশাল মিডিয়ায় ‘আনফলো’ করে দেন। নেটভুবনের মতে, দিশার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার জেরেই তারকাদম্পতির সম্পর্কে ভাঙন ধরেছে। যদিও মৌনী বা দিশা এই বিষয়ে এখনও পর্যন্ত একটি শব্দও খরচ করেননি।
Yenti di nijama???🙏🙏🙏🙏 pic.twitter.com/xScLVpVvmb
— Mannuuu🥭 (@Manogna_me) May 16, 2026
প্রসঙ্গত, মঙ্গলবার থেকে মৌনী রায়ের চার বছরের দাম্পত্য ভাঙার খবরে শোরগোল টিনসেল টাউন থেকে ভক্তমহলে। বৈশাখের কালবেলায় মৌনী রায়ের ডিভোর্সের খবর যেন কালবৈশাখীর মতো আছড়ে পড়ে সিনেদুনিয়ায়। নানান জল্পনা-কল্পনার পর অবশেষে বৃহস্পতিবার ডিভোর্সের খবরে সিলমোহর দেন মৌনী। কিন্তু, ৪৮ ঘণ্টা পেরনোর আগেই শনিবার ফের সূরজ নাম্বিয়ারকে ইনস্টাগ্রামে অনুসরণ করা করেন মৌনী। শুধু তাই নয়, বিয়ের যেসমস্ত ছবি প্রোফাইলে বন্ধ রেখেছিলেন, সেগুলি আবারও ফিরে এসেছে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এরপরই দিশার সঙ্গে ‘ভুয়ো’ পোস্ট ঘিরে চর্চায় বন্ধুত্ব।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!